Wednesday, June 24, 2026

এশিয়ান গেমসে সোনার পদক জয় ভারতীয় পুরুষ হকি দলের

Date:

Share post:

এশিয়ান গেমসে সোনার পদক জয় ভারতীয় পুরুষ হকি দলের। এদিন ফাইনালে জাপানকে ৫-১ গোলে হারাল হরমনপ্রীত সিং-এর দল। ভারতের হয়ে জোড়া গোল হরমনপ্রীতের। একটি করে গোল অভিষেক, অমিত রুহিদাস এবং মনপ্রীত সিং-এর। এই জয়ের ফলে এবারের এশিয়াডে এই নিয়ে ২২টি সোনা জিতল ভারত।

গ্রুপ পর্বে জাপানকে ৪-২ গোলে হারিয়েছিল ভারত। এদিনও সেই ধারাই অব‍্যাহত রাখল হমনপ্রীতের দল। জাপান অনেক বেশি সংগঠিত হয়ে নেমেছিল। ফলে ভারতীয় খেলোয়াড়দের গোলের মুখ খুলতে শুরুতে বেশ সমস্যাই হয়। ভারতকে মনপ্রীতই প্রথম গোল এনে দেন। ২৫ মিনিটের মাথায় রিভার্স হিটে গোল করেন তিনি। মনদীপ জাপানের খেলোয়াড়কে বাধা দিয়েছিলেন কি না তা পরীক্ষা করেন আম্পায়ার। কিন্তু  ভারতের গোল বৈধ বলে ঘোষণা করা হয়। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবার একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। মনপ্রীত বল মারেন মাসাকির পায়ে। প্রথম বার সফল হয়নি ভারত। দ্বিতীয় বার আর ভুল করেননি হরমনপ্রীত। দ্বিতীয় গোলে এগিয়ে যায় ভারত। হরমনপ্রীতের শক্তিশালী ড্র্যাগ ফ্লিক আটকাতে পারেননি জাপানের গোলকিপার। এই কোয়ার্টারেই আসে ভারতের তৃতীয় গোল। ভারতের হয়ে তৃতীয় গোল অমিত রোহিদাসের। চতুর্থ কোয়ার্টারে চতুর্থ গোল আসে অভিষেকের স্টিক থেকে। বক্সের মধ্যে দ্রুত আক্রমণে ঢুকে পড়ে ভারত। কোনাকুনি শটে গোল করেন অভিষেক। শেষ কোয়ার্টারে একটি গোল শোধ করে জাপান। গোল করেন তানাকা। ৪১ সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে ৫-১ করেন হরমনপ্রীত।

এদিকে ব‍্যাডমিন্টন পুরুষ সিংঙ্গলসে ব্রোঞ্জ পদক জয় এইচ এস প্রণয়ের। মহিলা কুস্তিতে ৬২ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জয় সোনাম মালিকের। মহিলা কুস্তিতে ৭৬ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জয় কিরণ বিষ্ণোই। ব্রিজের রুপোর পদক জয় ভারতীয় পুরুষ দলের। পুরুষ কুস্তিতে ৫৭ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জয় অমনের।

আরও পড়ুন:প্রকাশিত ২০২৩-২৪ আইলিগের সূচি, মহামেডানের প্রথম ম‍্যাচ ২৯ অক্টোবর

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...