Thursday, June 25, 2026

আসবাবের দোকানের আড়ালে বে.আইনি অ.স্ত্র কারখানা! বিহার থেকে ২ জনকে গ্রে.ফতার এসটিএফের

Date:

Share post:

আসবাবের দোকানের আড়ালে বেআইনি অস্ত্র কারখানা! রমরমিয়েই চলছিল ব্যবসা। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিহারের বুদ্ধগয়ায় কলকাতা পুলিশের এসটিএফ এবং বিহার পুলিশের যৌথবাহিনী একটি আসবাবের দোকানে তল্লাশি চালায়। এই তল্লাশি অভিযানের সময়ই দোকানের পিছনে একটি বেআইনি অস্ত্র কারাখানার হদিস পায় পুলিশ।ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নি.র্দেশকে চ্যা.লেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অ.পসারিত অধ্যক্ষ
সম্প্রতি পশ্চিমবঙ্গে এমন কয়েকটি খুন এবং ডাকাতির ঘটনা ঘটেছে, ঘটনাচক্রে সেই সব ঘটনার সঙ্গে কোনও কোনও ভাবে বিহার এবং ঝাড়খণ্ডের যোগসূত্র উঠে এসেছে। অস্ত্র পাচারের ক্ষেত্রেও বেশ কিছু তথ্য আসছিল পুলিশের কাছে। সেই তদন্ত করতে নেমেই বুদ্ধগয়ার এই আসবাবের দোকানের হদিস পায় কলকাতা পুলিশ।বিষয়টি নিয়ে বিহার পুলিশকেও খবর দেওয়া হলে বৃহস্পতিবারই অভিযান চালানো হয়। জানা গেছে, দোকান মালিকের নাম মুকেশ কুমার।

পুলিশ সূত্রে খবর, দোকানের আড়ালে বেআইনি অস্ত্র তৈরি করা হচ্ছিল। পিস্তল এবং বন্দুক বানানোর প্রচুর সরঞ্জাম, লেদ, গ্রাইন্ডিং, কাটিং মেশিন উদ্ধার হয়েছে। শুধু দেশি বন্দুকই নয়, প্রচুর পরিমাণে অত্যাধুনিক পিস্তলও উদ্ধার হয়েছে ওই কারখানা থেকে। সেখান থেকেই মুঙ্গেরের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে।তবে পলাতক দোকানের মালিক।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...