Sunday, March 15, 2026

রাজ্যের কাজে সুপ্রিম হস্তক্ষেপ নয়, শীর্ষ আদালতের রায়ে ধা.ক্কা মোদির

Date:

Share post:

রাজ্য সরকারের (Bihar Government) কাজে সুপ্রিম কোর্ট (Supreme court)কোনরকম হস্তক্ষেপ করতে পারে না- দেশের শীর্ষ আদালতের এই রায় ঘোষণার পর স্বস্তিতে বিহার সরকার (Government of Bihar)।জাতিগত জনগণনা নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) এই রায় দিয়েছেন বিচারপতি। যদিও এর পাশাপাশি বিহার সরকারকে স্পষ্ট নোটিশ দিয়ে বলা হয়েছে যে আগামী বছরের গোড়াতে ফের বিহারের জাতিগত জনগণনা নিয়ে শুনানি হবে।

বিহারের জাতিগত জনগণনাকে ভালো চোখে দেখেনি কেন্দ্রের বিজেপি সরকার। এটাকে দেশভাগের চেষ্টা বলে অভিহিত করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।বিহারের জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশে অনুমতি দিয়েছিল পাটনা হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানিয়ে দেয় রাজ্য সরকারের কোনও কাজে সুপ্রিম কোর্ট এভাবে হস্তক্ষেপ করবে না। তাই জাতিগত জনগণনার রিপোর্ট প্রকাশে কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। তবে আগামী চার সপ্তাহের মধ্যে এই গণনা সংক্রান্ত তথ্যের রিপোর্ট জমা দিতে হবে বিহার সরকারকে। লোকসভা নির্বাচনের আগে এই জাতিগত জনগণনা ইস্যুতে হাতিয়ার করে ভোটের ফায়দা তুলতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর স্বস্তিতে নীতিশ কুমারের (Nitish Kumar) সরকার। রাজনৈতিক মহল মনে করছে এই সিদ্ধান্ত নরেন্দ্র মোদি সরকারের কাছে বেশ বড়সড়ো একটা ধাক্কা বটে। যদিও এই নিয়ে বিজেপির তরফে কোনও মন্তব্য করা হয়নি।

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...