Saturday, April 4, 2026

আফগানিস্তানকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ

Date:

Share post:

একদিনের ক্রিকেট বিশ্বকাপে প্রথম ম‍্যাচে জয় পেল বাংলাদেশ। এদিন প্রথম ম‍্যাচে আফগানিস্তানকে হারাল ৬ উইকেটে। বাংলাদেশের হয়ে ব‍্যাট এবং বল হাতে দুরন্ত পারফরম্যান্স মেহদি হাসান মিরাজের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন শাকিব উল হাসান। শুরুতে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৫০ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। উইকেট এনে দেন শাকিব নিজেই। বাংলাদেশের দ্বিতীয় উইকেটও তুলে নেন শাকিবই। রহমত এই ম্যাচে ২৪ বলে ১৮ রান করেন। লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। মেহদি হাসান মিরাজের বলে তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন হসমতউল্লাহ শাহিদি। তিনি ৩৮ বলে ১৮ রান করেন। রহমানউল্লাহ গুরবাজ ৪৭ রান করে আউট হন। মুস্তাফিজুর রহমানের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফিরে যান। ফের উইকেট নেন শাকিব। ১৫৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। শেষে ০ রানে আউট হন নবীন উল হক।

জবাবে শুরুটাও খুব একটা ভাল হয়নি বাংলাদেশদের। ব্যর্থ হন লিটন দাস। তনজিদ হাসানও রান পাননি। তবে মেহেদি হাসান মিরাজ হাফ সেঞ্চুরি করেন। তবে ৭৩ বলে তিনি ৫৭ রান করে আউট হন। এরমধ্যে তিনি পাঁচটি বাউন্ডারি হাঁকান। ৫৯ রানে অপরাজিত নাজমুল হুসেন শান্ত। টাইগারদের ব্যাটিং নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। হাতে এত উইকেট থাকলেও কেন তারা আরও দ্রুত ম্যাচটা শেষ করলেন না, সেটা নিয়েই সকলে উদ্বিগ্ন। যত তাড়াতাড়ি তারা জিততে পারবে, নেট রানরেট ততই ভালো করতে পারবে। সেক্ষত্রে গ্রুপ পর্যায়ের পরবর্তী ম্যাচে বাংলাদেশ কিছুটা হলেও বেশি সুবিধা পাবে। সেটা না হওয়ায় পরে সমস্যা হতে পারে শাকিবদের।

আরও পড়ুন:পাকিস্তানি সাংবাদিক-সমর্থকদের জন‍্য বড় পদক্ষেপ BCCI-এর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...