Tuesday, June 23, 2026

পাকিস্তানি সাংবাদিক-সমর্থকদের জন‍্য বড় পদক্ষেপ BCCI-এর

Date:

Share post:

পাকিস্তানি সাংবাদিক এবং সমর্থকদের জন‍্য বড় পদক্ষেপ নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ভিসা সমস্যার কারণে এখনও ভারতে আসতে পারেনি অধিকাংশ পাকিস্তানি সাংবাদিক এবং পাক সমর্থকরা। যা নিয়ে আইসিসির কাছে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার সেই বিষয়ে সুরাহা করতে এগিয়ে আসল বিসিসিআই। এদিন আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, বিসিসিআই চেষ্টা চালাচ্ছে যাতে পাকিস্তানের সাধারণ সমর্থক ও সংবাদমাধ্যম দ্রুত তাদের ভারতে আসার ভিসা পেয়ে যায়।

এদিন আইসিসির তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণের আগেই ভিসা সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে। চলতি বিশ্বকাপের আয়োজক আইসিসি হলেও, যাবতীয় আয়োজনের দায়িত্ব সামলাতে হচ্ছে বিসিসিআইকে।

ইতিমধ্যে বিশ্বকাপের একটি ম‍্যাচ খেলে ফেলেছেন বাবর আজমরা। নেদারল্যান্ডসকে হারিয়েছে তারা। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম‍্যাচ। এখনও প্রায় ৬০ জন পাকিস্তানি সাংবাদিকের ভারতে আসার কথা রয়েছে। আসার কথা সমর্থকদেরও। সেই ব‍্যাপারে এবার এগিয়ে গেল বিসিসিআই।

আরও পড়ুন:শনিবার এশিয়ান গেমসে একাধিক সোনার পদক ভারতের ঝুলিতে, পদক ব্যাডমিন্টনের পুরুষদের ডাবলস-ক্রিকেট-কবাডিতে

 

 

 

 

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...