Tuesday, June 23, 2026

পুজোয় পাতালরেলে স্পেশাল চমক! না জানলে মিস করবেন

Date:

Share post:

এখন থেকে আর মাত্র এক সপ্তাহের মাথায় মহালয়া তিথি অর্থাৎ পিতৃপক্ষের অবসান। আর ঠিক তার পরের দিন থেকেই দেবীপক্ষে সূচনা। শনিবারের আকাশ শারদীয়ার আগমনের ইঙ্গিতকে আর বেশি করে স্পষ্ট করে তুলেছে। উইকেন্ডে বাজারে যে হারে মানুষের ভিড় তাতে এটা পরিষ্কার যে পুজোর কেনাকাটা একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছে। বৃষ্টি মাঝে কিছুটা ব্যাঘাত ঘটালেও এবার পুজোয় (Durga Puja) প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত চুটিয়ে ঠাকুর দেখা আর প্যান্ডেল হপিং এর প্ল্যানিং হয়ে গেছে তরুণ প্রজন্মের। তবে উত্তর থেকে দক্ষিণ বা টালা থেকে টালিগঞ্জ পুজোর সফর করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন হয় তাহলে কোথায় কোথায় মেট্রো স্টেশন (Metro Station) রয়েছে সেটা জেনে নেওয়া। কিন্তু পুজোতে মেট্রো (Kolkata Metro)কি সত্যিই কোন বিশেষ পরিষেবা দেবে নাকি অন্যান্য চারপাশটা দিনের মতোই নির্দিষ্ট সময় মেনে চলবে মেট্রো, তা এখনই জেনে নিন।

ঢাকে কাঠি পড়ার আগেই পঞ্চমী থেকে দশমীর জন্য কলকাতা মেট্রো পরিষেবার নয়া সূচি প্রকাশিত হল। যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী অর্থাৎ আগামী ১৯ অক্টোবর এবং ষষ্ঠী অর্থাৎ ২০ অক্টোবর কলকাতায় ১৪৪টি আপ ও ১৪৪ টি ডাউন মেট্রো চলবে। সকাল ৬.৫০ মিনিট থেকে পরিষেবা শুরু হবে যা চলবে মধ্যরাত পর্যন্ত। যাত্রীদের সুবিধার্থে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে ১২৪ টি আপ এবং ১২৪ টি ডাউন ট্রেন চলবে দেবে। এই দিনগুলোতে বেলা ১২:৫৫ মিনিট থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত অর্থাৎ সারারাত ধরে চলবে মেট্রো। প্রতি ৬ থেকে ৭ মিনিটের অন্তরে মেট্রো পাওয়া যাবে। দশমীর দিন ১৩২ টি মেট্রো চালানো হবে বলে জানিয়েছেন কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত চলবে ২৩৪ টি মেট্রো।

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...