Tuesday, May 19, 2026

আলিপুরদুয়ারে সমবায় সমিতি কাণ্ডে সকাল থেকেই শুরু CBI হা.না!

Date:

Share post:

শনিবার সকাল থেকেই আলিপুরদুয়ারের (Alipurduar) বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থার আধিকারিকরা পৌঁছে গেছেন। ১৫-১৬ জায়গায় সিবিআই (CBI) অভিযান চলছে বলে খবর। সমবায় সমিতিতে ম্যানেজার, হিসাব রক্ষক এবং দুই ক্লার্কের বাড়িতে তল্লাশি চলছে। ২০২০ সালে বন্ধ হয়ে যায় সমবায় সমিতি, গ্রাহক ছিলেন ২১ হাজার। প্রায় ৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থার তদন্তকারী অফিসারদের দাবি। হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ সিবিআই (CBI- ED)ও ইডি তদন্তের নির্দেশ দেয়।

আলিপুরদুয়ারের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় সমবায়ের ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে শনিবার সকালেই পৌঁছেছেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। ক্লার্ক পঙ্কজ গুহ আচার্য-সহ আরেক ক্লার্কের বাড়িতেও যান আধিকারিকরা। অভিযোগ, ২০১৮-১৯ সালে এই সমবায় ঋণদান সমিতিতে চূড়ান্ত বেনিয়মের অভিযোগ ওঠে। মূলত এই সমিতিতে এলাকার নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলা সদস্যরাই টাকা রাখতেন। গত ২৪ আগস্ট এই মামলায় একযোগে সিবিআই এবং ইডিকে তদন্তে নামার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। হাই কোর্ট বলার পরেও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর প্রথমে হয়নি বলেই অভিযোগ।

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...