Saturday, April 4, 2026

উত্তরেও ক্ষো.ভের মুখে রাজ্যপাল, আনন্দ বোসকে কালো পতাকা স্থানীয়দের

Date:

Share post:

তৃণমূলের শীর্ষ নেতৃত্বের থেকে ‘পালিয়ে বেড়াচ্ছেন’  রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। উত্তরবঙ্গ থেকে দিল্লি গিয়ে ফেল দার্জিলিঙেই ফিরেছেন তিনি। শনিবার, সেখানেই তাঁর সঙ্গে দেখা করছেন তৃণমূলের প্রতিনিধিরা। তার আগে দার্জিলিঙের রাজভবনে যাওয়ার সময় রাজ্যপালের কনভয়ের সামনে কালো পতাকা দেখান স্থানীয়রা। এদিন দুপুরে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে স্টেট গেস্ট হাউজের উদ্দেশে রওনা দেন রাজ্যপাল।

যে দিন রাজভবনে তাঁর সঙ্গে দেখা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ প্রতিনিধিদের যাওয়ার কথা ছিল, সেইদিনই ভোর কলকাতায় ফিরে উত্তরের বন্যা পরিস্থিতি দেখতে চলে যান রাজ্যপাল। তারপর থেকে একবার দিল্লি, একবার বাংলা করছেন কিন্তু তৃণমূলের নেতাদের মুখোমুখি হতে চাইছেন না। এরই প্রতিবাদে তাঁকে কালো পাতাকা দেখান দলের কর্মী-সমর্থকরা।

এর আগেও রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ হয়েছে। এদিনের ঘটনা প্রসঙ্গে দার্জিলিঙের জেলা তৃণমূলের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন, ‘‘বিক্ষোভ শুধুমাত্র তৃণমূল করছে না। আমাদের সঙ্গে সাধারণ মানুষও এই বিক্ষোভে শামিল হয়েছেন।’’ তাঁর কথায়, আনন্দ বোস (CV Anand Bose) পদের অপব্যবহার করছেন, রাজ্যপালের পদের মর্যাদা ভূলণ্ঠিত হচ্ছে। এতে বাংলার মানুষ ক্ষুব্ধ। সারা বাংলায় এ নিয়ে অসন্তোষের ঝড় বইছে।’’

আর পড়ুন: লক্ষ্মীবাই নন, ‘বিশ্বাসঘাতক’ জয়াজিরাও: সাধ্বীকে পাল্টা জবাব তৃণমূলের

বিক্ষোভের মধ্যে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউজে পৌঁছোন রাজ্যপাল। সূত্রের খবর, সেখানে বিশ্রামের পর তিনি দার্জিলিঙের রাজভবন রওনা দেবেন। সেখানেই তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠকের কথা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...