Monday, April 6, 2026

শনিবার এশিয়ান গেমসে একাধিক সোনার পদক ভারতের ঝুলিতে, পদক ব্যাডমিন্টনের পুরুষদের ডাবলস-ক্রিকেট-কবাডিতে

Date:

Share post:

শনিবার এশিয়ান গেমসে একাধিক সোনার পদক ভারতের ঝুলিতে। তিরন্দাজি-কবাডির পর এশিয়ান গেমসে সোনার পদক এল ব্যাডমিন্টনের পুরুষদের ডাবলস, পুরুষ ক্রিকেট এবং পুরুষ কবাডির থেকে।

এদিন ব‍্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সোনা জিতলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। ব্যাডমিন্টনের পুরুষদের ডাবলসে প্রথমবার সোনা জিতল ভারত। ফাইনালে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি হারান দক্ষিণ কোরিয়ার চৈ-কিম ওনহু জুটিকে। ম‍্যাচের ফলাফল ২১-১৮,২১-১৬।

এদিকে এশিয়ান গেমসে মেয়েদের পর ছেলেদের ক্রিকেটেও সোনা জিতল ভারতীয় দল। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। ক্রমতালিকায় এগিয়ে থাকার কারণে সোনা জিতল ভারত। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোওয়াড। বৃষ্টির কারণে প্রথমে ২০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১২ রান তোলে আফগানিস্তান। সেখানেই খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। আর খেলা শুরু করা যায়নি।

ওপরদিকে মহিলাদের পর পুরুষদের কবাডি দলও সোনা জিতল এশিয়ান গেমসে। ফাইনালে শক্তিশালী ইরানকে হারাল ভারত। ভারতীয় দলের পক্ষে ফল ৩৩-২৯। এই নিয়ে এশিয়ান গেমসে ২৮টি সোনা-সহ ১০৩টি পদক জিতল ভারত।

আরও পড়ুন:কেমন আছেন শুভমন, পাওয়া যাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে? এল বড় আপডেট

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...