Thursday, June 25, 2026

সিকিমের দু.র্যোগে মৃ.তের সংখ্যা বেড়ে ৫৬! জোরকদমে চলছে উ.দ্ধার কাজ

Date:

Share post:

দুর্যোগের ৭২ ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি সিকিম (Sikkim)। একের পর এক মৃতদেহ উদ্ধার হচ্ছে। আবহাওয়ার উন্নতিতে কিছুটা হলেও কাজ করতে সুবিধা হচ্ছে বিপর্যয় মোকাবেলা দফতরের (NDRF) কর্মীদের। এখনও নিখোঁজ শতাধিক। শনিবার সিকিম প্রশাসনের (Sikkim Government) তরফে পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে হল ৫৬। সিকিম থেকে উদ্ধার হয়েছে ২৬ জনের দেহ ও পশ্চিমবঙ্গ থেকে ৩০ জনের দেহ। সেনা জওয়ান সহ এখনও ১৪২ জনের কোনও খোঁজ নেই। মূলত তিস্তা (Teesta ) নদীর পাড় থেকেই একের পর এক দেহ উদ্ধার হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। সময় যত গড়াবে ততই সংখ্যাটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

হড়পা বানে (Flash flood) ক্ষতিগ্রস্ত হয়েছেন সিকিমের অন্তত ২৫ হাজার মানুষ, ১২০০ টি ঘর ভেসে গিয়েছে, ভেঙে গিয়েছে ১৩টি সেতু, রাস্তাও ব্যাপক ক্ষতিগ্রস্ত। এখনও পর্যন্ত ২৪১৩ জনকে উদ্ধার করা হয়েছে। ২২ টি ত্রাণ শিবিরে ৬৮৭৫ জন আশ্রয় নিয়েছেন। মংগন,গ্যাংটক, পাকিয়ং সর্বত্রই শুধু লাশের স্তূপ। পশ্চিমবঙ্গে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও কোচবিহার থেকে মোট ৩০ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত বহু বাঙালি পর্যটকের কোনও খবর নেই।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...