Wednesday, June 24, 2026

সংবর্ধিত কুমোরটুলির মহিলা মৃৎশিল্পী চায়না পাল

Date:

Share post:

কুমোরটুলির বিশিষ্ট মহিলা মৃৎশিল্পী চায়না পাল সম্বর্ধিত হলেন। বিশিষ্ট অর্থনৈতিক উপদেষ্টা সুরজিৎ কালার উদ্যোগে কুমোরটুলির সব কারিগরকে বীমার আওতায় আনা হল। পুজোর আগে কারিগরদের এই উপহারে খুশি শিল্পী চায়না পাল। এই দিন চায়না পালকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী সাফায়ার ক্রিয়েশনস ডান্স কোম্পানির প্রাণপুরুষ সুন্দর্শন চক্রবর্তী, সুরজিৎ কালা। সুরজিৎ কালা জানান, ” চায়না পালের সব কারিগরদের এক লাখ টাকার আ্যকসিডেন্টাল বীমা করান হলো। জীবন সুরক্ষিত রাখতে কিছু কাজ আমাদের আগে থেকেই ভাবা উচিৎ। বিপদ তো বলে আসে না। আর কারিগরেরা অর্থনৈতিক দিক দিয়ে খুব একটা সচ্ছ্বলও নন। তাই পুজোর আগে ওঁদের জন্য এটুকু করতে পেরে আমার খুব ভালো লাগছে।”

শিল্পী চায়না পাল বলেন,” পুজোয় অনেক রকমের সম্মান আমি পাই। কিন্তু আমার কারিগরদের এই সম্মানে আমি সত্যিই খুব খুশি। ওঁরা সুরক্ষিত থাকুন সবসময় এই প্রার্থনা করি।” সুদর্শন চক্রবর্তী বলেন,” কুমোরটুলির এই ব্যাস্ততা জানান দেয় পুজো এসে গেছে। কিন্তু যে সব কারিগর কাজ করেন, যাঁদের কাজ দেখে আমরা মুগ্ধ হই, তাঁদের জীবন কতোটা সুরক্ষিত এটা তো আমরা ভাবি না! তাই এই উদ্যোগের সাথে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি নিজে শিল্পী, তাই যে কোনো শিল্পীর সম্মান আমার কাছে পরম আনন্দের বিষয়।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...