Friday, June 26, 2026

শান্তিপুরে শু.ট আউট! তোলা দিতে অস্বীকার করায় সস্ত্রীক ব্যবসায়ীকে মা.রধর

Date:

Share post:

নদিয়ার ( Nadia ) শান্তিপুরে ( Shantipur ) দুষ্কৃতীদের দাবি না মানার খেসারত দিতে হল ব্যবসায়ী দম্পতিকে। দু’ দফায় বস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা তোলা আদায়, তৃতীয়বার আরও ১০ হাজার টাকা তোলা দাবি, দিতে অস্বীকার করায় গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।বেগতিক বুঝে প্রাণভয়ে পালিয়ে যান ব্যবসায়ী। অভিযোগ, স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর করা হয়, এমনকি তাঁর গলার চেন টেনে খুলে নেওয়া হয়। অভিযুক্তরা এখনও অধরা।

স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাত দুটো নাগাদ শান্তিপুরের চৌধুরী বের লেনে এই ঘটনা ঘটে। বস্ত্র ব্যবসায়ী কেনারাম রক্ষিতের অভিযোগ, ওই এলাকার কয়েকজন দুষ্কৃতী তাঁর কাছে ১০ হাজার টাকা তোলা চায়। এর আগেও ভয় দেখিয়ে পাঁচ হাজার করে দু’বার তোলা আদায় করেছে। নতুন করে তোলা চাইতে গেলে ব্যবসায়ী তা দিতে অস্বীকার করেন। তাঁর স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপর তার গলা থেকে সোনার হার ছিনিয়ে নেওয়া হয়। চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হলে বেগতিক বুঝে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সেই সময় রাস্তা ফাঁকা করতে শূন্যে ২ রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। রাস্তা ফাঁকা করতে সেই সময় শূন্যে ২ রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই আতঙ্কে এলাকাবাসী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...