Sunday, March 15, 2026

তিস্তাবাজারে দুর্গ.তদের প্রতিটি ত্রাণ শিবির পরিদর্শন অরূপের

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগে জেরে চিন্তা বাড়ছে বাংলার উত্তরে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে মন্ত্রী-সহ একাধিক প্রতিনিধিরা দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পঙে পৌঁছে গিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নির্দেশে শনিবার কালিম্পঙে পৌঁছলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বিপর্যস্ত কালিম্পঙে পৌঁছে ক্ষতিগ্রস্ত তিস্তা বাজার অঞ্চলের দুর্গত মানুষদের কাছে যান। তাঁদের সঙ্গে কথা বলেন।

সবকটি ত্রাণ শিবির ঘুরে দেখেন অরূপ (Arup Biswas)। ত্রাণ শিবিরগুলিতে পর্যাপ্ত পরিমাণে খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিস রয়েছে কি না খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন মন্ত্রী উদয়ন গুহ, জিটিএ চেয়ারম্যান অনীত থাপা, শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও প্রাক্তন সাংসদ শান্তা ছেত্রী। ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ও দুর্গত মানুষদের পাশে রয়েছেন তাঁরা।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...