Tuesday, June 23, 2026

বিশ্বকাপে লঙ্কানদের ১০২ রানের হারাল দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান দারুনভাবে শুরু করল দক্ষিণ আফ্রিকা। এদিন শ্রীলঙ্কাকে হারাল ১০২ রানে। প্রথম ম‍্যাচে লঙ্কানদের বিরুদ্ধে রেকর্ড গড়ে ফেলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়ে ফেলল প্রোটিয়ারা। ৫০ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। শতরান ভ‍্যান ডার ডুসেন, ডি’কক এবং মার্কাম।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। প্রথমে ব‍্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৪২৮ রান করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার হয়ে শতরান ডি’ককের। ১০৮ করেন ভ‍্যান ডার ডুসেন। ১০২ রান মার্কাম। ৪২ বলে সেঞ্চুরি করেন এডেন মার্করাম। বিশ্বকাপে এটাই দ্রুততম সেঞ্চুরি। মার্করাম ভেঙেছেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েনের ১২ বছরের পুরনো রেকর্ড। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন ও’ব্রায়েন। এর আগে, অস্ট্রেলিয়া দল পার্থে ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ছয় উইকেটে ৪১৭ রান করে। সেই রেকর্ডও ভেঙে গেল আজ। দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে ৪০০-র বেশি রান করে ফেলল দক্ষিণ আফ্রিকা। শুধু তাই নয়, বিশ্বকাপে প্রথমবার এক ইনিংসে তিন ব্যাটার সেঞ্চুরি করে ফেললেন। ফলে সব মিলিয়ে বলা যায় দিল্লিতে রেকর্ডের ছড়াছড়ি। প্রোটিয়াদের হয়ে ৩৯ রানে অপরাজিত মিলার। কালসেন করেন ৩২ রান। লঙ্কানদের হয়ে দুই উইকেট দিলসানের। একটি করে উইকেট রজিথা, পথিরানা এবং দুনিথের।

জবাবে ব‍্যাট করতে নেমে ৩২৬ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে লড়াই করেন আসালাঙ্কা, কুশল মেন্ডিস এবং অধিনায়ক শানাকা। আসালাঙ্কা করেন ৭৯ রান। কুশল মেন্ডিস করেন ৭৬ রান। শানাকা করেন ৬৮ রান। দক্ষিন আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন মার্কো জনসেন, কেশভ মহারাজ এবং রাবাডার। তিন উইকেট কোটজির। একটি উইকেট এনগিডির।

আরও পড়ুন:আগামিকাল বিশ্বকাপে নামছে ভারতীয় দল, অজিদের বিরুদ্ধে নামার আগে কী বললেন রোহিত?

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...