Friday, April 3, 2026

ফিরহাদ হাকিমের পর মদন মিত্রের বাড়িতে CBI!

Date:

Share post:

কামারহাটির বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) বাড়িতে সিবিআই (CBI) হানা। বিধায়কের ভবানীপুরের বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় এজেন্সি। সকাল পৌনে দশটা নাগাদ পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। পুর নিয়োগ মামলার তদন্তে এই মুহূর্তে মদন মিত্রের বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

আজ সকাল ৯ টা নাগাদ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। এক ঘন্টা ধরে চলছে জিজ্ঞাসাবাদ। বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলেই জানা যাচ্ছে। নিজাম প্যালেস থেকে চেতলার মন্ত্রীর বাড়ি পৌঁছানোর পর এবার সিবিআই এর আরেকটি টিম পৌঁছে গেল কামারহাটির বিধায়ক মদন মিত্র বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে খবর।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...