Monday, March 16, 2026

 রাহুলের বিতর্কিত পোস্টার নিয়ে নাড্ডা-মালব্যর বিরুদ্ধে আদালতে কংগ্রেস

Date:

Share post:

কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধীকে ‘নতুন যুগের রাবণ’ হিসাবে দেখিয়ে বিজেপির তরফে সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। বিজেপির ‘এক্স’ অফিসিয়াল হ‌্যান্ডলে পোস্ট করা একটি পোস্টারে রাহুল গান্ধীর ছবি রাবণ হিসাবে বিকৃত করায় রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। কংগ্রেসের তরফে এর তীব্র সমালোচনা করে বলা হয়েছে, এই ধরনের কার্যকলাপ ‘অগ্রহণযোগ‌্য’ এবং ‘বিপজ্জনক’। এর পরিপ্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং দলের আইটি সেলের ইনচার্জ অমিত মালব‌্যর বিরুদ্ধে এক কংগ্রেস নেতা আদালতে মামলা দায়ের করেন।

জানা গিয়েছে, কংগ্রেসের রাজস্থান কমিটির সাধারণ সম্পাদক যশবন্ত গুর্জার আদালতে তাঁর আবেদনে বিজেপির উভয় নেতার বিরুদ্ধে ৪৯৯ ধারা,৫০০ ধারা এবং ৫০৪ ধারায় মামলা দায়ের করার অনুমতির চেয়েছেন। জয়পুর মেট্রোপলিটন কোর্ট ১১-এ পিটিশন দায়ের করেছেন গুর্জার। আগামী ৯ অক্টোবর এই আবেদনের উপর শুনানি হবে।

আদালতে দাখিল করা গুর্জরের আবেদনে বলা হয়েছে, “অভিযুক্তরা ৫ অক্টোবর ইচ্ছাকৃতভাবে অসৎ উদ্দেশ্য নিয়ে পোস্টটি প্রচার করেছিল এবং অভিযুক্তের উদ্দেশ্য হল অপমান করা এবং কংগ্রেসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভাকাঙ্ক্ষার ক্ষতি করা এবং রাজনৈতিক ফায়দা তোলা।”

অভিযোগ, “বিজেপি নেতারা ইচ্ছাকৃতভাবে গান্ধীকে রাম-বিরোধী এবং ধর্ম-বিরোধী হিসাবে চিত্রিত করে তাঁর বিরুদ্ধে মানুষকে ক্ষুব্ধ করার জন‌্য এভাবে তাঁকে উপস্থাপন করেছেন।” আবেদনকারী উভয় অভিযুক্তের জবানবন্দি রেকর্ড করে বিষয়টি তদন্ত করার জন্য আদালতে আবেদন করেছেন।

ইতিমধ্যেই বিজেপির প্রচার করা এই পোস্টারের বিরুদ্ধে দেশের বিভিন্ন অংশে কংগ্রেস কর্মী-সমর্থকরা প্রতিবাদ করেছেন। সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করা পোস্টারটিতে রাহুল গান্ধীকে বেশ কয়েকটি মাথা-যুক্ত দেখানো হয়েছে, যার শিরোনাম ছিল ‘ভারত খতরে মে হ্যায় – একটি কংগ্রেস পার্টির প্রযোজনা। পরিচালক জর্জ সোরোস।’

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...