Saturday, April 4, 2026

৩৭০ ধা.রা বিলোপের পর লাদাখে প্রথম নির্বাচনেই বাজিমাৎ I.N.D.I.A-র, গো.হারা বিজেপি

Date:

Share post:

I.N.D.I.A. জোট গঠনের পরে প্রথম নির্বাচন লড়ল লাদাখে, আর সেখানেও ৩৭০ ধারা বিলোপের পর এটাই প্রথম নির্বাচন। আর সেখানে ছক্কা হাঁকাল বিজেপি বিরোধী জোট I.N.D.I.A.।., গোহারা হারল পদ্মশিবির। লাদাখের স্বশাসিত পার্বত্য পরিষদের নির্বাচনে বিজেপিকে কার্যত উড়িয়ে দিয়ে জয়লাভ করল বিজেপি বিরোধী জোট INDIA।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর কড়া নিরাপত্তার মধ্যেই ভোট উৎসবে মেতে উঠেছিলেন লাদাখবাসী। রবিবার সেই নির্বাচনের ফলাফল ঘোষণা হল। ২৬টি আসনের মধ্যে ২২ আসনে জয়ী হয়েছে কংগ্রেস (Congress) ও ন্যাশনাল কনফারেন্স (National Conference) জোট। বিজেপি জিতেছে ২টি আসনে। বাকিগুলিতে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পরে জম্মু-কাশ্মীর কিংবা লাদাখে এই প্রথম কোনও স্থানীয় নির্বাচন হল। আর প্রথম নির্বাচনেই বাজিমাৎ INDIA জোটের। ফলপ্রকাশের খবর আসতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের কর্মী সমর্থকরা।

লাদাখ (Ladakh) স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের মোট আসন সংখ্যা ৩০। এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকে চার কাউন্সিলর মনোনীত করা হচ্ছে। বাকি ২৬ আসনে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ হয় গত ৪ অক্টোবর। এদিন নির্বাচনের ফলপ্রকাশের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের কর্মী সমর্থকরা। পতাকা উড়িয়ে মিছিল করে জয়ের উদযাপনে শামিল হন তারা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...