Saturday, April 4, 2026

নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস! নৈনিতাল বেড়াতে গিয়ে ম.র্মান্তিক পরিণতি ৭ পর্যটকের

Date:

Share post:

উত্তরাখণ্ডের (Uttarakhand) নৈনিতালে (Nainital) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। শেষ পাওয়া খবর অনুযায়ী দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত কমপক্ষে ২৭ জন। তবে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ৮টা নাগাদ নৈনিতালের কলাধুঙ্গি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, বাসটিতে মোট ৩৩ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই হরিয়ানার বাসিন্দা। নৈনিতালে বেড়াতে এসেছিলেন। হরিয়ানার হিসার থেকে নৈনিতালের উদ্দেশে বাসটি যাওয়ার পথেই দুর্ঘটনাটি ঘটে। এদিন পাহাড়ি রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ১০০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে জোরকদমে উদ্ধার কাজ শুরু করে। সোমবার সকালেও সেখানে উদ্ধারকাজ চলছে বলে খবর। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)-এর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন বলে খবর। তবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কীভাবে বাসের চালক নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

এনডিআরএফ জানিয়েছে, এখনও পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা গিয়েছে। এর মধ্যে নিহত সাত জনের দেহ শনাক্তকরণের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...