Saturday, April 11, 2026

প্রকাশ্যে গোষ্ঠীদ্ব.ন্দ্ব! ছাতনায় ফের দলীয় কর্মীদের বি.ক্ষোভের মুখে সুভাষ সরকার

Date:

Share post:

ফের প্রকাশ্যে বিজেপির (BJP) গোষ্ঠীদ্বন্দ্ব। স্বজন পোষণের পাশাপাশি দেদার দুর্নীতির অভিযোগ। ফের দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার (Bankura) বিজেপি সাংসদ সুভাষ সরকার (Subhas Sarkar)। এই নিয়ে গত ১ মাসে ৫ বার দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার বিজেপি সাংসদ (BJP MP)। সোমবার ছাতনায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে দলের সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয়ে নিয়ম বহির্ভূতভাবে হস্তক্ষেপ করার অভিযোগে সরব বাঁকুড়ার দলীয় কর্মীরা। তবে বিজেপি জেলা নেতৃত্বের দাবি বিষয়টি দুর্ভাগ্যজনক।

সোমবার প্রকাশ্যে কেন্দ্রীয় মন্ত্রীর পোস্টারে কালি লেপে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রবল ক্ষোভ উগরে দিলেন দলের বিক্ষুব্ধরা। এদিন সকাল সকালে ছাতনায় রাস্তায় নেমে সুভাষের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন বিজেপির একাংশের। এদিন বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ও বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আনলেন আন্দোলনকারী বিজেপি একতা মঞ্চ। বিজেপি একতা মঞ্চের অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি চাকরি দুর্নীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি পেটোয়া লোকদের পদে বসিয়ে নিজের লোকদের চাকরিতে নিয়োগ করছেন সুভাষ। পাশাপাশি পুরানো কর্মীদের গুরুত্বহীন করে বিজেপিকে শেষ করে দিচ্ছেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাঁকুড়ার শালতোড়ায় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। শালতোড়ার লেদ মোড়ে টায়ার জ্বালিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। একই সঙ্গে বাঁকুড়া বিজেপি জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান হয়। নব নিযুক্ত মণ্ডল সভাপতিকে মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিজেপি কর্মী-সমর্থকরা। সম্প্রতি বাঁকুড়ার জেলা কার্যালয়ে দু’ঘণ্টা তালা বন্ধ করে রাখা হয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। পরে পুলিশ এসে তালা ভেঙে কেন্দ্রীয় মন্ত্রীকে সেখান থেকে বের করে নিয়ে যায়।

 

 

 

Related articles

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...

শিক্ষক নিয়োগ মামলায় নাকতলায় পার্থর বাড়িতে ED অভিযান

ভোটের মুখে রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শনিবার সকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাকতলার বাড়িতে ইডি (ED)...

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...