Saturday, April 4, 2026

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে ধু.ন্ধুমার! ফের প্রকাশ্যে বিজেপির অ.ন্তর্দ্বন্দ্ব

Date:

Share post:

পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ঘিরে প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। জানা গিয়েছে, সোমবার তমলুকের শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন ছিল। আর সেই নির্বাচনকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতির সূত্রপাত। বিধায়ক বনাম পঞ্চায়েত সমিতির সভাপতির অন্তর্দ্বন্দ্ব সামনে চলে এল। অভিযোগ, এদিন সকালে পঞ্চায়েত সমিতির অফিসে অনুগামীদের নিয়ে আগেই ঢুকে পড়েন বিধায়ক তাপসী মণ্ডল। এরপর পঞ্চায়েত সমিতির সভাপতি অফিসে ঢুকতে গেলে তাঁকে আটকে দেয় তাপসী মণ্ডলের অনুগামীরা।

পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকতে না পেরে বাইরেই বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন পঞ্চায়েত সমিতির সভাপতি। যাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি। চলতি বছরেই এই পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে যায়। তবে বোর্ড গঠনের পর গত সেপ্টেম্বর মাসে কর্মাধক্ষ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সেই সময়ের মতো নির্বাচন বন্ধ হয়ে গেলেও সোমবার নতুন করে কর্মাধক্ষ নির্বাচনের জন্য ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। কিন্তু এদিন নির্দিষ্ট সময়ের আগেই দেখা যায় তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা বিধায়ক তাপসী মণ্ডল তাঁর অনুগামীদের নিয়ে পঞ্চায়েত সমিতির অফিসে ঢুকে যান। অভিযোগ পরবর্তীকালে এই পঞ্চায়েত সমিতির সভাপতি অফিসে ঢুকতে গেলে তাঁকে বাঁধা দেন তাপসীর অনুগামীরা। অভিযোগ, তাপসী মণ্ডলের নিরাপত্তাবাহিনী তাঁকে ভিতরে যেতে দেননি। এরই প্রতিবাদে মাটিতে বসে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। এরপরই দুপক্ষের অনুগামীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...