Wednesday, June 24, 2026

ভারতের দ্বিতীয় ম‍্যাচেও নেই শুভমন, জানালেন বোর্ড সচিব

Date:

Share post:

আশঙ্কাই সত‍্যি হল। বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম‍্যাচেও খেলতে পারবেন না শুভমন গিল। ১১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম‍্যাচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। সেই ম‍‍্যাচ খেলতে দলের সঙ্গে দিল্লিতে জাননি শুভমন। এদিন এমনটাই জানান বিসিসিআই সচিব জয় শাহ। ভারতের প্রথম ম‍্যাচে নামার আগেই ডেঙ্গিতে আক্রান্ত হন শুভমন। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম‍্যাচে ছিলেন না তিনি। শুভমনের জায়গায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করেন ঈশান কিষাণ। যদিও ব‍্যাট হাতে ব‍্যর্থ হন তিনি। আর এবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না শুভমন।

এদিন শুভমনের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, “সোমবার দলের সঙ্গে দিল্লি যায়নি শুভমন। বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেনি শুভমন। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধেও শুভমন খেলতে পারবে না। ও চেন্নাইয়েই রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল দল ওর উপর নজর রেখেছে।”

বিশ্বকাপের আগেই ডেঙ্গিতে আক্রান্ত হন শুভমন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেননি তিনি।  প্রথম ম্যাচে গিলের পরিবর্তে খেলা ঈশান কিষাণ ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। শূন্য রানে প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে আউট হন তরুণ উইকেটকিপার-ব্যাটার। দ্বিতীয় ম‍্যাচেও শুভমন না থাকার ফলে চিন্তায় টিম ম‍্যানেজমেন্ট।

আরও পড়ুন:ভারত-অস্ট্রেলিয়া ম‍্যাচ ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল অশ্বিনের, কিন্তু কেন?

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...