Wednesday, June 24, 2026

বদলি মামলায় শিক্ষকদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

পুজোর মুখে শিক্ষক বদলি মামলায় শিক্ষকদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে শিক্ষক নিয়োগ আইনের ১০-সি ধারা কার্যকর হওয়ার আগে চাকরিপ্রাপ্তরা আপাতত বদলির আওতায় আসবেন না বলে জানাল আদালত। সোমবার শুনানি চলাকালীন আদালত জানতে চায়, কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের কেন ২০০ কিলোমিটার দূরে বদলি করা হল? এই পেশায় অনেক মহিলাও রয়েছেন। তাই এইভাবে বদলির বিষয়টি আমাদের ভাবাচ্ছে।

দেশের সর্বোচ্চ আদালত এদিন জানায়, পার্শ্ববর্তী এলাকায় বদলি হওয়া শিক্ষকরা শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন।আর যাঁরা দূরে বদলি হয়েছেন, তাঁরা পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে পারেন। তবে ১০-সি ধারা‌ চালুর পর যাঁরা চাকরিতে যোগ দিয়েছেন, আপাতত তাদের স্বস্তি মিলছে না।মধ্যশিক্ষা পর্ষদের শিক্ষক বদলি নিয়ে আগামী ৪ সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। সেই হলফনামার পাল্টা হলফনামা দেওয়ার জন্য আরও দু’ সপ্তাহ সময় পাবেন মামলাকারী শিক্ষকরা। সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয়কিসান কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এদিন শুনানি হয়। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ ডিসেম্বর।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...