Saturday, June 20, 2026

ভারত-অস্ট্রেলিয়া ম‍্যাচ ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল অশ্বিনের, কিন্তু কেন?

Date:

Share post:

গতকাল বিশ্বকাপের অভিযান শুরু করে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পায় টিম ইন্ডিয়া। তবে জানেন কী, এই ম‍্যাচ ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল রবিচন্দ্রন অশ্বিনের। হ‍্যাঁ ঠিকই শুনছেন। ভারত-অস্ট্রেলিয়া ম‍্যাচ ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল অশ্বিনের। ম‍্যাচ শেষে এমনটাই জানান অশ্বিন। গতকাল ম‍্যাচে ভারতীয় বোলারদের দাপট থাকলেও, দলের টপ অর্ডারের ব‍্যর্থতা ছিল চোখে পড়ার মতন। অজিদের ১৯৯ রান তারা করতে গিয়ে শুরুতেই একের পর এক ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শূন‍্যরানে আউট হন রোহিত শর্মা-ঈশান কিষাণ-শ্রেয়স আইয়র। আর সেই সময় নাকি সবাই থম মেরে বসেছিলেন। সেই সময় সাজঘর থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। চাপ নিতে পারছিলেন না তিনি। এমনটাই জানান অশ্বিন।

এই নিয়ে অশ্বিন বলেন,”অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পরে আইস বাথ নিচ্ছিলাম। সাজঘরে ফিরে দেখি ৩ উইকেট পড়ে গিয়েছে। তারপরে বিরাটের ব্যাটে লেগে বলটা যখন উপরে উঠল তখন আমি সাজঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল পালিয়ে যাই। সব শেষ হলে কেউ আমাকে ডেকে দিক। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা কখনওই সহজ নয়। পুরো ম্যাচ আমি এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। আমার পা ব্যথা করছে।”

এরপরই  অশ্বিন বলেন,” চেন্নাইয়ে প্রচুর ক্রিকেট খেলেছি। তবে এমন পিচ দেখিনি। অনেক জায়গাই ভেঙে গিয়েছে। ভাল হয়েছে টস হেরে গিয়েছি। দ্বিতীয় ইনিংসে হ্যাজলউড এবং বাকিদের বল নিচু হচ্ছিল। আমরা সাজঘরে বসে ভাবছিলাম কী হবে। তবে দর্শকেরা আমাদের জন্য সব সময় গলা ফাটিয়েছেন। আমি বল করতে গিয়ে বুঝতে পেরেছিলাম যে, এই পিচে একরকম গতিতে বল করা কঠিন। গতির হেরফের করলে ব্যাটারেরা চাপে পড়বে। সেটাই হয়েছে।”

আরও পড়ুন:জয় দিয়ে সন্তোষ ট্রফির অভিযান শুরু বাংলার

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...