Saturday, April 4, 2026

চিঠি ঘাড়ে রাজভবনে অভিষেক, ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রকে জানাব: জানালেন রাজ্যপাল

Date:

Share post:

রাজ্যপালের সঙ্গে বৈঠক সদর্থক হয়েছে। তৃণমূলের তরফ থেকে বঞ্চিতদের যে চিঠি এবং দলের তরফে যে স্মারকলিপি নিয়ে যাওয়া হয়েছিল তা দেওয়া হয়েছে সিভি আনন্দ বোসকে। ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রকে বিষয়টি জানাবেন বলে আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। বিকেল চারটে থেকে চারটি কুড়ি পর্যন্ত হয় বৈঠক হয়। রাজভবন থেকে বেরিয়ে ফের ধর্নামঞ্চে গিয়ে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)-সহ তৃণমূল নেতৃত্ব।

দীর্ঘ টালবাহানার পরে সোমবার বিকেল চারটে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের (Abhishek Bandyopadhyay) সময় দেন রাজ্যপাল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৩০ জনের প্রতিনিধিদল সময়ের আগেই পৌঁছে যায় রাজভবনে। কাঁধে করে বঞ্চিতদের চিঠির বান্ডিল নিয়ে ঢোকেন অভিষেক। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, প্রদীপ মজুমদার, ব্রাত্য বসু, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার-সহ তৃণমূল নেতৃত্ব। এবং আট জন ভুক্তভোগী।

রাজভবন সূত্রে খবর, সবার সঙ্গেই কথা বলেছেন আনন্দ বোস। কেন্দ্রের তরফে ১০০ দিনের বকেয়া ফেরত এবং আইন অনুযায়ী প্রাপকদের দু বছরের সুদ-সহ টাকা দেওয়ার দাবি জানান অভিষেকরা। টাকা না পেয়ে রাজ্যপালের সামনে কেঁদে ফেললেন বঞ্চিতরা। সব শুনে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রকে বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন রাজ্যপাল বোস। বৈঠক ভালো হয়েছে বলে কুড়ি মিনিট পর বেরিয়ে জানান বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...