Friday, June 19, 2026

রিলিজ হতেই মুখে মুখে ইমন-তিমিরের গাওয়া ‘জঙ্গলে মিতিন মাসি’র দ্বিতীয় গান

Date:

Share post:

দিন ১৫ আগে রিলিজ হয়েছিল ‘জঙ্গলে মিতিন মাসি’র (Jangole Mitin Masi) প্রথম গান। রহস্য আর অ্যাডভেঞ্চারে মোড়া মিতিন মাসি সিরিজকে এক ঝলকে সামনে এনে দিয়েছিল “গহন উপবন” গানটি। এবার প্রকাশ্যে দ্বিতীয় গান “ধামসা ধিতাম”। গেয়েছেন ইমন চক্রবর্তী ও তিমির বিশ্বাস। লিখেছেন সুগত গুহ। সংগীত পরিচালনা বিক্রম ঘোষ। একের পর এক গান রিলিজ করে পুজোর আগেই দর্শকদের মধ্যে মিতিন মাসি ২ অর্থাৎ ‘জঙ্গলে মিতিন মাসি’ (Jangole Mitin Masi) দেখার আগ্রহ বাড়িয়ে দিচ্ছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)।

চার বছর পর ফের পুজোয় মিতিন মাসির অ্যাডভেঞ্চার। ছবির পোস্টার (Poster) লঞ্চের পরে এবার সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবির গান পোস্ট করছেন স্বয়ং পরিচালক। শুভা মুদগলের গাওয়া প্রথম গান “গহন উপবন”-এ পুরো ছবির মেজাজটা ধরা পড়েছে। আর “ধামসা ধিতাম”-এ রয়েছে জঙ্গলের আদিবাসী তালের প্রভাব। কীভাবে গভীর অরণ্যে সাবধানে পা ফেলে মিতিন রহস্যের সমাধানের দিকে এগিয়ে চলেছে, মিউজিক ভিডিও সেটাই তুলে ধরেছেন অরিন্দম। সুর এবং কথা দুটোই জমজমাট। ফলে পুজো প্যান্ডেলে এই গান বাজবে বলেই আশা টিম ‘জঙ্গলে মিতিন মাসি’র।

সুচিত্রা ভট্টাচার্যের (Suchitra Bhattacharya) ‘সারান্ডায় শয়তান’ (Saranday Saytan) অবলম্বনে মিতিন মাসি সিরিজের দ্বিতীয় ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। মূলত হাতি শিকার, পাচার এবং রক্ষা নিয়েই এই ছবি। ২০১৯-এ অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত প্রথম মিতিন মাসি এসেছিল পুজোর আগে। দক্ষ, সাহসী, বুদ্ধিমতী মিতিন মাসিকে দেবীপক্ষেই দর্শকদের সামনে আনতে চান পরিচালক। মিতিন মাসির ভূমিকায় রয়েছেন যথারীতি কোয়েল মল্লিক। বেশ কিছুদিন বিরতির পরে ফের বড় পর্দায় এই ছবির মধ্যে দিয়েই ফিরছেন কোয়েল।

আরও পড়ুন- ডে.ঙ্গি-ম্যা.লেরিয়া রুখতে সারাবছরই অ.ভিযান চালাবে নবান্ন, পুজোর পরেই নয়া গাইডলাইন প্রকাশ

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...