Friday, June 19, 2026

দাবি আদায়ে সময় বেঁধে দেওয়ার পরে নজরুলের কবিতায় বিজেপিকে হুঁ.শিয়ারি অভিষেকের

Date:

Share post:

অবশেষে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) দাবি মানতে বাধ্য হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজ্যের বকেয়ার দাবি জানাতে বৈঠকের এক ঘণ্টার মধ্যেই দিল্লি রওনা দিলেন রাজ্যপাল। তিন সপ্তাহ সময় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তার মধ্যে জব কার্ড হোল্ডারদের প্রাপ্য বকেয়া না মেটানো হলে পয়লা নভেম্বর থেকে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল (TMC)। ধর্নামঞ্চ থেকেই ঘোষণা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তৃণমূল সভানেত্রীর নির্দেশ মতো তুলে নিলেন অবস্থান ধর্নাও।

বৈঠক শেষ করে এদিন মঞ্চ থেকে রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে অভিষেক বলেন, ‘‌আমার তিনটে দুটি প্রশ্ন ছিল। কিন্তু রাজ্যপালের কাছে উত্তর ছিল না। ২১ লক্ষ ৭৫ হাজার পরিবার দু’‌বছর কাজ করে টাকা পায়নি। তাই তিন সপ্তাহ সময় নিন। আর জানতে চান কোন আইনে টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। আর আগামী ৩১ অক্টোবরের পরে জানাতে হবে টাকা আটকে রাখার কারণ। সদুত্তর না পেলে আন্দোলন থেকে সরব না।’‌

এখানেই শেষ নয়, নিজের এক্স হ্যান্ডেলে এদিন তিনি লেখেন, এটাই বাংলার মানুষের শক্তি যা অস্বীকার করা যায় না! কিন্তু ন্যায়বিচারের জন্য আমাদের লড়াই শেষ হয়নি।’ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, ‘যদি ৩১শে অক্টোবরের মধ্যে ইতিবাচক ফলাফল বা সমাধান দেখতে না পাই তবে আন্দোলন আরও জোরালো হয়ে উঠবে।’

একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন,

‘মহা-বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত
যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না’

 

আরও পড়ুন- রিলিজ হতেই মুখে মুখে ইমন-তিমিরের গাওয়া ‘জঙ্গলে মিতিন মাসি’র দ্বিতীয় গান

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...