Saturday, June 13, 2026

১৩ অক্টোবর পর্যন্ত ইডি হেফাজতে আপ সাংসদ সঞ্জয় সিং

Date:

Share post:

ফের মেয়াদ বাড়ল ইডি হেফাজতের। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ধৃত আপ সাংসদ সঞ্জয় সিংয়ের হেফাজতের মেয়াদ বাড়ালো আদালত। আগামী ১৩ অক্টোবর পর্যন্ত হেফাজতের নির্দেশ দিলেন দিল্লির রোজ অ্যাভিনিউ বিশেষ ইডি আদালতের বিচারক এমকে নাগপাল।

চব্বিশের লোকসভা ভোটের আগে বিরোধী রাজনৈতিক দলগুলির উপর চাপ বাড়াতে মোদি সরকারের হাতিয়ার কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলি। যে কোনও ভোটের মুখে তদন্তের নামে সিবিআই-ইডির ‘রাজনৈতিক তৎপরতা’ দেখতে এখন অভ্যস্ত দেশবাসী। এই চিত্রনাট্যের ধারা বজায় রেখেই ৪ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে দিল্লির আবগারি নীতি বদলের জন্য বেআইনি অর্থ লেনদেনে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মঙ্গলবার ফের তদন্তের স্বার্থে সঞ্জয় সিংকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় ইডির তরফে। সেই আবেদন মেনে বিচারক নাগপাল ইডি হেফাজতের মেয়াদ আরও তিন দিন বাড়ানোর নির্দেশ দেন। আবগারি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া।

আরও পড়ুন- I.N.D.I.A.-র সঙ্গে দূরত্ব বেঙ্গল লাইনের? সিপিএমের প্রতিষ্ঠা দিবসে আমন্ত্রিত নন ইয়েচুরি!

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...