Friday, June 19, 2026

ভারত-পাক ম‍্যাচ ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা, থাকবে ১৫ হাজার নিরাপত্তা কর্মী : সূত্র

Date:

Share post:

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ১৪ তারিখ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম‍্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। আর এই ম‍্যাচের ঘিরেই কড়া নিরাপত্তা ব‍‍্যবস্থার করা হচ্ছে। জানা যাচ্ছে, ১৫ হাজার নিরাপত্তা কর্মী ব‍্যবস্থা করা হচ্ছে এই ম‍্যাচকে ঘিরে। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হবে র‌্যাফ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের জওয়ানদের। থাকবেন হোমগার্ডেরাও। শুধু স্টেডিয়ামের দায়িত্বে থাকবেন ১১ হাজার পুলিশ কর্মী। সূত্রের খবর, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে মুম্বই পুলিশ হুমকি মেল পাওয়ার পর ঢেলে সাজানো হচ্ছে আহমদাবাদের নিরাপত্তা ব্যবস্থা।

এই নিয়ে আহমেদাবাদের পুলিশ কমিশনার বলেন, “গত ২০ বছরে আমদাবাদে কোনও ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে হিংসা বা দাঙ্গা হয়নি। তবু শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নিরাপত্তারক্ষীদের মোতায়েন করা হবে। সতর্কতা হিসাবে আমরা এই ব্যবস্থা করছি।” এরপর তিনি আরও বলেন,”নরেন্দ্র মোদি স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকবেন সাত হাজার পুলিশ কর্মী এবং চার হাজার হোমগার্ড। শহরের তিনটি জায়গায় মোতায়েন রাখা হবে এনএসজি জওয়ানদের। তৈরি থাকবে অ্যান্টি ড্রোন স্কোয়াড। বম্ব স্কোয়াডের ন’টি দলকে তৈরি রাখা হবে। গোটা নিরাপত্তা ব্যবস্থার তদারকি করবেন ইন্সপেক্টর জেনারেল বা ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদ মর্যাদার চার জন আইপিএস আধিকারিক। থাকবেন ২১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। স্টেট রিজার্ভ পুলিশের ১৩টি কোম্পানি এবং তিন কোম্পানি র‌্যাফ শহরের বিভিন্ন রাস্তায় থাকবে। ক্রিকেটপ্রেমীদের সাহায্য করার পাশাপাশি জওয়ানেরা সর্বক্ষণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রাখবেন। বিশেষ নজর রাখা হবে শহরের সংবেদনশীল এলাকাগুলিতে।”

আরও পড়ুন:তৃতীয় ম‍্যাচে কি আছেন শুভমন? আগামিকাল আলোচনায় বসবেন নির্বাচকেরা : সূত্র

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...