Tuesday, June 16, 2026

ইডির হাজিরা এড়িয়ে ফুটবল মাঠে সস্ত্রীক রণবীর! ভোলবদলে অবাক নেট দুনিয়া

Date:

Share post:

বলিউডের সুপারস্টার রণবীরে কাপুর (Ranbir Kapoor)। ছোটবেলা থেকেই বিনোদন জগতের(Entertainment Industry)ঘেরাটোপের মধ্যেই বড় হয়ে ওঠা। সিনেমা জগতে আসার পর থেকেই একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। অবশেষে আলিয়াকে (Alia Bhatt) বিয়ে করে এখন এক সন্তানের বাবা RK। ঋষি পুত্রকে নিয়ে বিটাউনে কম জল্পনা হয়নি। একটা সময় মায়া নগরীর ক্যাসোনোভার তালিকায় এক নম্বরে ছিলেন তিনি। তবে সেই সব এখন অতীত, আর বর্তমানে রণবীরে কাপুর সম্পূর্ণ অন্য এক কারণে বিতর্কের শিরোনামে। অনলাইন গেমিং গড়াপেটাকাণ্ডে গত বুধবার রণবীরকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। গত শুক্রবার অর্থাৎ ৬ অক্টোবর ইডির দফতের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল রণবীরকে। তবে সেই দিন হাজিরা দেননি ঋষি-পুত্র। ইডির কাছে সপ্তাহ দুয়েকের সময় চেয়েছেন তিনি। কিন্তু তার মাঝেই যা কান্ড ঘটালেন তাতে কটাক্ষ করছেন নেটিজেনরা। অনেকে বলছেন, কেন্দ্রীয় এজেন্সির ডাক পাওয়া মাত্রই রাতারাতি ভোলবদল করলেন সুপারস্টার। এখানেই শেষ নয় ইডির ডাকে সাড়া না দিয়ে, ফুটবল খেলার মাঠে নিজের স্ত্রীকে নিয়ে দারুণ সময় কাটালেন অভিনেতা।

কাপুর পরিবারের সন্তান বরাবরই নিজের সাজ পোশাকে বরাবরই আভিজাত্যকে প্রাধান্য দিয়েছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ছবির প্রচার, সব জায়গাতেই তাঁর সাজসজ্জায় আভিজাত্যের ছোঁয়া থাকে। স্যুট পরিহিত ‘ফর্মাল লুক’ হোক, বা সাবেকি পোশাক— সবেতেই মানানসই রণবীর। কিন্তু এবার পুরোপুরি উল্টো ছবি প্রকাশ্যে এল। পরনে কালো টিশার্ট, মাথায় উল্টো করে পরা টুপি, সঙ্গে ছাপা ট্রাউজ়ার্স। মেরুন রঙের সেই ট্রাউজ়ার্সে রকমারি ছাপ। সাধারণত এমন পোশাকে নায়ককে দেখে খুব একটা অভ্যস্ত নন নেটাগরিকরা। তাই কটাক্ষ শুরু হয়ে গেছে।

এদিকে আবার আর এক কান্ড। ইডির হাজিরা এড়িয়ে নিজের স্ত্রীকে নিয়ে ফুটবল খেলা দেখতে যাবেন অভিনেতা এটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি। অথচ সেই কাজটাও অনায়াসে করে ফেললেন সুপারস্টার।কেরালার বিরুদ্ধে নিজের টিমের ম্যাচ দেখতে স্ত্রী আলিয়াকে নিয়ে হাজির হয়েছিলেন রণবীর। অভিনেতা এ দিন একটি কালো জার্সি পরেছিলেন। তাঁর জার্সির উপর লেখা ছিল লাকি নম্বর ৮। আলিয়াকে একটি নীল জার্সিতে দারুণ দেখাচ্ছিল।বুট-কাট জিনস এবং চঙ্কি সাদা স্নিকার্সের সঙ্গে ম্যাচ করে পরেছিলেন আলিয়া। তবে যুগলে যতই দারুন সময় কাটাক না কেন, ইডির সমন আর তার সঙ্গে কাপুর পরিবারের ছোট পুত্রের ভোল বদলে নয়া লুকে জীবন যাপন করার মধ্যে, ইতিমধ্যেই অনেকে কানেকশন খুঁজতে শুরু করে দিয়েছেন।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...