Wednesday, June 24, 2026

এ যেন মৃত্যুপুরী! মহারাষ্ট্রের হাসপাতালে ৮ দিনে মৃত ১০৮

Date:

Share post:

৮ দিনে মৃত ১০৮ জন। হাসপাতাল(Hospital) নয় যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বিজেপি-শিবসেনা (শিন্ডে) শাসিত মহারাষ্ট্রের নানদেদ সরকারি হাসপাতাল। সেপ্টেম্বরের শেষের দিকে এবং অক্টোবরের শুরুতে ৪৮ ঘন্টার ব্যবধানে ৩১ জন রোগীর মৃত্যু হয়েছিল এই হাসপাতালে। এরপর বুধবার জানা গেল, গত আট দিনে আরও ১০৮ জন মারা গেছে এই হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় এক শিশুসহ ১১ রোগী হাসপাতালে মারা গেছেন। মৃত্যুর বিষয়ে মন্তব্য করে, নানদেদের ডঃ শঙ্কর রাও চ্যবন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন শ্যাম ওয়াকোদে জানান যে হাসপাতালে ওষুধের কোনো ঘাটতি নেই। ডিন বলেন, “গত ২৪ ঘন্টায়, ডাক্তাররা ১১০০ জনের বেশি রোগীকে পরীক্ষা করেছেন এবং আমরা ১৯১ জন নতুন রোগীকে হাসপাতালে ভর্তি করেছি। ২৪ ঘন্টার মধ্যে গড় মৃত্যুর হার আগে ছিল ১৩, যা এখন ১১-এ নেমে এসেছে।” সংবাদমাধ্যমকে ওয়াকোদে বলেন, “মৃত্যুর মধ্যে জন্মগত অসুস্থতা নিয়ে জন্ম নেওয়া শিশুরাও অন্তর্ভুক্ত ছিল। আমরা হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সংরক্ষণ করেছি এবং কর্মীরা সমস্ত রোগীদের সাহায্য করছে।”

ওষুধের স্টক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ওয়াকোদে বলেন, “আমরা সাধারণত আমাদের বাজেটের উপর নির্ভর করে তিন মাসের জন্য মজুদ করার চেষ্টা করি। ওষুধের ঘাটতির কারণে কোনো রোগীর মৃত্যু হয়নি, তাদের অবস্থা অবনতির কারণে মারা গেছে।” এদিকে, মঙ্গলবার কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চ্যবন বলেন, ৬০ টিরও বেশি শিশুকে নানদেদ হাসপাতালের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) ভর্তি করা হয়েছিল, তবে শিশুদের যত্ন নেওয়ার জন্য মাত্র তিনজন নার্স ছিলেন। নানদেদ জেলার ভোকারের বিধায়ক বলেন, একটি ওয়ার্মার একবারে তিনটি শিশুর চিকিৎসার জন্য ব্যবহার করা হয়েছিল এবং ডাঃ শঙ্কর রাও চ্যবন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এনআইসিইউ-তে ছিল মাত্র তিনজন নার্স।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...