Saturday, March 28, 2026

মহালয়ার আগেই বাংলার দুর্গোৎসবের সূচনা, জেলা দিয়ে উদ্বোধন শুরু মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সারারাজ্যের পুজো উদ্যোক্তারাই চান তাঁদের পুজোর উদ্বোধন করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনিও চেষঅটা করেন সবার আবদার রাখতে। সেই কারণে অনেকবার মহালয়ার আগেই উদ্বোধন করে দেন মুখ্যমন্ত্রী। তবে, সব জায়গায় তিনি যেতে পারেন না, সেক্ষেত্রে ভার্চুয়াল উদ্বোধন করেন। এবারও তার ব্যতিক্রম নয়। বৃহস্পতিবার, থেকেই পুজো উদ্বোধন শুরু করছেন মুখ্যমন্ত্রী।

এদিন, কালীঘাটের বাড়ি থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করবেন কলকাতা-সহ বিভিন্ন জেলার বেশ কিছু পুজোর। কলকাতার কয়েকটি পুজো ছাড়াও উত্তর ও দক্ষিণের ২৪টি জেলার মোট ৮৩৬টি পুজোর ভার্চুয়ালি ভার্চুয়ালি উদ্বোধন করবেন মমতা। মহালয়ার আগেই সূচনা হবে বাংলার দুর্গোৎসবের।

বাংলার দুর্গোৎসব ইউনেস্কোর বিশ্বের হেরিটেজ স্বীকৃতি পেয়েছে। পায়ে গুরুতর আঘাতের কারণে চিকিৎসকদের পরামর্শে গত বেশ কয়েকদিন ধরে বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। প্রশাসনিক জরুরি কাজ সারছেন সেখান থেকেই। ভার্চুয়াল বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। ফোনেও পরামর্শ দিচ্ছেন। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে তাঁর বাড়িতেই। বিকেল ৪টে ১৫ মিনিটে তাঁর বাড়ির অফিসের কনফারেন্স হল থেকে কলকাতা এবং জেলার বিভিন্ন পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন।

Related articles

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভক্তদের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...