Saturday, June 20, 2026

রাজস্থানে নির্বাচনের দিন বদল কমিশনের, ২৩-এর পরিবর্তে ২৫ নভেম্বর ভোট

Date:

Share post:

রাজস্থান(Rajsthan) বিধানসভা ভোটের দিন বদল করল নির্বাচন কমিশন(Election Commission)। বুধবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ২৩ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর একদফায় নির্বাচন অনুষ্ঠিত হবে রাজস্থানে। মূলত রাজস্থানের ব্যবসায়ীদের আর্জিতে সাড়া দিয়ে এই দিন বদলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে ভোটের দিন বদল হলেও গণনার তারিখে কোনও পরিবর্তন হচ্ছে না বলে জানানো হয়েছে। পূর্ব নির্ধারিত ৩ ডিসেম্বরই বাকি রাজ্যগুলির সঙ্গে এই রাজ্যেও হবে ভোট গণনা।

গত সোমবার ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করেছিল দেশের নির্বাচন কমিশন। রাজস্থান রাজ্যে ভোটের দিন নির্ধারিত হয়েছিল ২৩ নভেম্বর। তবে এই দিন ঘোষণার পরই কমিশনের কাছে ভোটের দিন বদলের আর্জি জানায় রাজস্থানের ব্যবসায়ীরা। কারণ হিসেবে জানানো হয়, ওইদিনটি ‘দেব উঠান একাদশী’ হিসেবে পালন করে উত্তর ভারত। ওই দিন থেকেই শুরু হয় বিয়ের মরশুম। তাই কেনাকাটার জন্য ওই দিনটিকেই বেছে নেন বহু মানুষ। ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানায় এই দিনটি ছেড়ে অন্য যেকোনও দিন নির্বাচন হোক। তা না হলে বিপুল টাকার ক্ষতি হবে ব্যবসায়ীদের। ব্যবসায়ী সংগঠনের এই আর্জিতে সাড়া দিয়ে বুধবার কমিশনের তরফে জানানো হয় ২৩ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর একদফায় নির্বাচন অনুষ্ঠিত হবে রাজস্থানে।

উল্লেখ্য, গত সোমবার সাংবাদিক বৈঠক করে ৫ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। যেখানে জানানো হয়, মিজোরামে ৭ নভেম্বর। মধ্য প্রদেশে ১৭ নভেম্বর, তেলঙ্গানায় ৩০ নভেম্বর এবং ছত্তিশগড়ে দুই দফায় ৭ এবং ১৭ নভেম্বর হবে ভোট গ্রহণ। রাজস্থানের জন্য ভোট গ্রহনের দিন ধার্য হয় ২৩ নভেম্বর। যদিও বিয়ের কেনাকাটার চাপে সেই দিন বদলে ২৫ নভেম্বর করল নির্বাচন কমিশন। তবে একত্রে পাঁচ রাজ্যের ফলপ্রকাশ হবে ৩ ডিসেম্বর।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...