Saturday, March 14, 2026

ফের দিল্লিতে তা.ণ্ডব দু.ষ্কৃতীদের! ক্যাব ড্রাইভারের ম.র্মান্তিক পরিণতিতে শি.উরে উঠছে দেশ

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে উঠে এল রাজধানী শহর দিল্লি (Delhi)। এবার এক ক্যাব চালককে (Cab Driver) রাস্তার মাঝখানে প্রায় ২০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিন্দার ঝড়। ঘটনার বীভৎসতা দেখে শিউরে উঠছে দেশবাসী। দিল্লি পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে একদল দুষ্কৃতি ওই ক্যাব চালকের উপরে আচমকাই হামলা চালায়। তাঁর গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগও প্রকাশ্যে আসে। আর ওই ক্যাব চালকের গাড়ি ছিনিয়ে নিতে গেলে সে দুষ্কৃতিদের বাধা দেয়। আর তারপরই ঘটে যায় চরম দুর্ঘটনা। দক্ষিণ দিল্লির মহিপালপুর এলাকার ঘটনা। এদিন প্রকাশ্য রাস্তায় প্রায় ২০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ড্রাইভারকে। এদিকে ঘটনার জেরে মাথায় গুরুতর আঘাত পান ওই ড্রাইভার। আর তার জেরেই মৃত্যু হয় ক্যাব ড্রাইভারের।

ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্তরা প্রচণ্ড গতিতে গাড়ি চালাচ্ছেন। এই সময়ে গাড়ির চালককে গাড়ির পিছনে বেঁধে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে ওই গাড়ির পিছন থেকে আসা কোনও এক ব্যক্তি তাঁর ফোনে এই পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এদিকে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, অভিযুক্তরা চালকের গাড়ি ছিনতাই করার চেষ্টা করে। সেই সময় চালক বাঁধা দেওয়াতেই এমন নিন্দনীয় ঘটনা ঘটে যায় রাজধানী শহরে। গোটা ঘটনায় পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ক্যাব ড্রাইভারের নাম বিজেন্দ্র। ৪২ বছরের এই ক্যাব ড্রাইভার হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা। এদিন দুর্ঘটনার পর দুষ্কৃতীরা ক্যাব ড্রাইভারকে রাস্তায় ফেলে রেখে চলে গেলে পুলিশ আহত ক্যাব ড্রাইভারকে ঘটনাস্থল থেকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা ওই ক্যাব ড্রাইভারকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

 

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...