Wednesday, April 8, 2026

পুজোর আগেই ফের কলকাতায় বোমাত.ঙ্ক! পরিত্যক্ত স্যুটকেস ঘিরে চাঞ্চ.ল্য

Date:

Share post:

হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই রাজ্যজুড়ে শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja)। আর এর মধ্যেই খাস কলকাতায় (Kolkata) ফের বোমাতঙ্কের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে কলা মন্দিরের কাছে এজেসি বোস রোডে (AJC BOse ROad) পরিত্যক্ত একটি স্যুটকেসকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। পরে স্থানীয়রাই শেক্সপিয়র সরণি থানায় খবর দেয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বম্ব ডিসপোজাল স্কোয়াড (BOmb Disposal Squad) ও ডগ স্কোয়াড। তবে এরপরই স্যুটকেস খুললে মাথায় হাত তদন্তকারীদের। তদন্তকারীরা দেখতে পায় তার ভিতরে রয়েছে ইটের টুকরো ও খবরের কাগজ।

পুলিশ সূত্রে খবর, এজেসি বোস রোডে কলা মন্দির সংলগ্ন ক্রসিংয়ের বাসস্টপের পাশে পড়েছিল একটি স্যুটকেস। তা ঘিরেই বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, বাস স্টপের পাশের একটি ব্যাঙ্কের নিরাপত্তারক্ষীর চোখে পড়ে ওই স্যুটকেস। পরে খবর দেওয়া হয় শেক্সপিয়ার সরণী থানায়। এরপরই ঘটনাস্থলে তদন্তকারীরা ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেয়। তারা এসে পরিত্যক্ত স্যুটকেসটি পরীক্ষা করে দেখে। এরপরই স্যুটকেসটি ভেঙে ফেলা হয় এবং তার ভিতর থেকে উদ্ধার হয় বেশ কয়েকটি ইটের টুকরো। উদ্ধার করা হয় কিছু পুরনো খবরের কাগজও। প্রত্যক্ষদর্শী মহম্মদ রেহান বলেন, প্রায় আধ ঘণ্টা ধরে একটা কালো ব্যাগ ঘটনাস্থলে পড়েছিল। এরপরই তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয়।

ব্যাঙ্কের ওই নিরাপত্তারক্ষী বলেন, মঙ্গলবার রাতে আমি ডিউটিতে ছিলাম। সেই সময় দেখি ব্যাগটি পড়ে রয়েছে। আমরা গিয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। পুলিশ এসে বম্ব স্কোয়্যাডকে খবর দেয়। তবে আমার মনে হয় কেউ হয়তো দুষ্টুমি করে ওই ব্যাগ রেখে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের এমন উদ্যোগে স্বস্তি এলাকাবাসীদের মধ্যে।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...