Tuesday, June 9, 2026

কলকাতায় ১২ দেশের প্রতিনিধি, আজ থেকেই বিদেশি অতিথিদের পুজো দেখা শুরু

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখন বিশ্বের দরবারে সমাদৃত। আগেই ইউনেস্কোর সম্মান আদায় করেছে কলকাতার দুর্গাপুজো। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত বিসর্জনের
কার্নিভাল এই উৎসবে অন্যমাত্রা যোগ করেছে। এবছরও কলকাতার বিভিন্ন প্রতিমা ও পুজো মণ্ডপগুলি অভিনব ভাবনায় সেজে উঠছে। কলকাতার দুর্গাপুজোর আকর্ষণ বিদেশিদের কাছেও কম নয়। আজ, বুধবার থেকেই তাই ঠাকুর দেখা শুরু কলকাতায়। যা নজিরবিহীন। কারণ, এখনও পুজো উদ্বোধন হয়নি। মণ্ডপও সেজে ওঠেনি সম্পূর্ণভাবে। কলকাতার পুজো দেখতে এবার ১২টি দেশের প্রতিনিধি আসছেন। তাঁরাই আজ থেকে বেরিয়ে পড়ছেন ঠাকুর দেখতে।

ইউনেস্কো, ব্রিটিশ কাউন্সিল এবং এক বেসরকারি সংস্থার উদ্যোগে কলকাতার পুজো দেখা শুরু আজ থেকেই। ১১ থেকে ১৫ তারিখের মধ্যে শহরের নামকরা ২৬টি পুজো দেখবেন বিদেশ থেকে আসা অতিথিরা। আজ প্রথমদিনই থাকছেন পাঁচটি দেশের রাষ্ট্রদূতরা। ঐতিহ্যবাহী টাউন হলে পুজো সংক্রান্ত একটি প্রদর্শনী দেখে টালা প্রত‌্যয়ের মণ্ডপ থেকেই পুজো দেখা শুরু করবেন বিদেশি অতিথিরা।

জার্মানি, বেলজিয়াম, আয়ারল‌্যান্ড, গ্রিস, অস্ট্রেলিয়া, নেপাল, ফিজি, মঙ্গোলিয়ার মতো দেশের প্রতিনিধিরা আজ থেকেই বেরিয়ে পড়ছেন ঠাকুর দেখতে। দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, ত্রিধারা সম্মিলনী, দেশপ্রিয় পার্কের পাশাপাশি বেহালার এবং উত্তরে দমদম পার্কের দিকের বেশ কয়েকটি বড় পুজো দেখবেন বিদেশ থেকে আসা প্রতিনিধিরা। কথা বলবেন থিম শিল্পীদের সঙ্গেও।

 

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...