Friday, April 3, 2026

বঙ্গে পুজো-রাজনীতি বিজেপির! উদ্বোধনে আসছেন শাহ, ষষ্ঠীতে শহরে নাড্ডা

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বঙ্গে জনসংযোগ বাড়াতে দুর্গাপুজোকে হাতিয়ার করছে বিজেপি। আর সেই লক্ষ্যেই দুর্গাপুজোর উদ্বোধনে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। পাশাপাশি ষষ্ঠীর দিন রাজ্যে আসতে চলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। এমনটাই জানা যাচ্ছে বিজেপি(BJP) সূত্রে।

এমনিতে কলকাতার একাধিক বড়ো পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন তৃণমূলের নেতা, মন্ত্রীরা। সেখানে কলকাতা ও শহরতলীর হাতে গোনা কয়েকটি পুজোর মাথায় বিজেপি নেতারা। তবে এই সংখ্যাটা বাড়াতে গত দু তিন বছর ধরে চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। যদিও তাতে লাভ তেমন কিছু হয়নি। বিজেপির প্রভাব থাকা বড় পুজো বলতে শহরে একটিমাত্র পুজো রয়েছে। জানা যাচ্ছে, সেই পুজোর উদ্বোধন করতে ১৬ অক্টোবর শহরে আসতেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর পাশাপাশি বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাটের একটি পুজোর উদ্বোধনে যাওয়ার কথা রয়েছে অমিত শাহের। যদিও সেই সফর এখনও চূড়ান্ত নয়। শাহের পাশাপাশি দুর্গাপুজোর ষষ্ঠীতে শহরে আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। কলকাতায় বিজেপি প্রভাবিত একটি পুজোয় উপস্থিত থাকবেন তিনি। এছাড়া উত্তর কলকাতার বেশ কয়েকটি পুজো ঘুরে দেখবেন নাড্ডা। যদিও শহরের কোন কোন পুজোয় তিনি যাবেন, তার চূড়ান্ত তালিকা এখনও তৈরি হয়নি।

উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনের আগের বছর অর্থাৎ ২০২০ সালে রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিতে প্রভাব বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছিল বিজেপি। সেবার ইজেডসিসিতে দলীয় পুজো উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সে বছর পুজোর সময় রাজ্যে এসেছিলেন অমিত শাহও। এবারে বিজেপি আর দলীয় ব্যানারে পুজো করছে না। পুজো করার জন্য ‘ভারতীয় সংস্কৃতি মঞ্চ নামের একটি মঞ্চ তৈরি হয়েছে। যাতে যুক্ত রয়েছেন দলের সাংস্কৃতিক সেলের নেতারা।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...