Friday, April 3, 2026

বিজেপির গো.ষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে, মুরলিধর লেনে দলীয় কর্মীদের বি.ক্ষোভে ধু.ন্ধুমার

Date:

Share post:

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে।এবার ক্ষোভের আগুনে জ্বলছে মুরলীধর সেন লেনের কার্যালয়।বৃহস্পতিবার বিজেপির মূল কার্যালয় মুরলীধর সেন লেনে বিজেপি কর্মীদের একাংশের এই বিক্ষোভ এবার সরাসরি গোষ্ঠীকোন্দলকে সামনে এনে দিল। এদিন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী-সহ রাজ্যের সমস্ত স্তরের সাংগঠনিক নেতৃত্বের অপসারণের দাবিতে বিক্ষোভ দেখালেন বিক্ষুব্ধ শিবিরের নেতাকর্মীরা। এদিনের লিফলেট-এ জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, জ্যোতির্ময় সিং মাহাতো এবং প্রত্যুষ মণ্ডলকে হঠানোর দাবিও তোলা হয়৷ এমনকি, নেতাদের পাঁচতারা হোটেলে বৈঠক করা নিয়ে করা হয় তীব্র কটাক্ষ ৷

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিক্ষুব্ধ কর্মীরা বিজেপি নেতৃত্বের ছবিতে প্রকাশ্যে লাথি মারেন, থুতু ছেটান। এমনকী, তারা সাফ জানিয়ে দেন যে শাস্তির খাড়া নেমে আসলেও তাদের কিছু যায় আসে না। তাদের অভিযোগ, এইসব নেতৃত্ব দিল্লির নেতাদের ভুল বুঝিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত।বাংলায় দলকে মজবুত করার কোনও ইচ্ছাই তাদের নেই। শুধুমাত্র ধান্দাবাজি এবং নিজেদের লোককে বিভিন্ন পদে বসানোর চেষ্টা। নীচুতলার কর্মীদের কোনও কথাতেই তারা কর্ণপাত করেন না।তাদের জন্যই আজ বাংলায় নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়েছে।

যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন।এদিনের বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘আমার মনে হয় সবার কথা শোনা হচ্ছে না, যারা পার্টির দায়িত্বে আছেন উচিত সবার সঙ্গে কথা বলা, সবার কথা শোনা।’’

বুধবার বিজেপির সল্টলেক কার্যালয়ে বারাসতের জেলা সভাপতিকে অপসারণের দাবিতে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দলীয় কার্যালয়ের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা থেকে শুরু করে বিষয় গড়ায় মারপিট পর্যন্ত।এদিনও পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ছিল।

 

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...