Thursday, June 25, 2026

ইজরায়েলি বায়ুসেনাকে মো.ক্ষম জবাব হা.মাসের! আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন অজয়’

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। ইতিমধ্যে অন্ধকারে মুখ ঢেকেছে গাজা (Gaza Strip)। ধীরে ধীরে নরকের হাল প্রকট হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশটির। এবার ইজরায়েলি (Israel) বায়ুসেনাকে মোক্ষম জবাব দিল হামাস (Hamas)। দিনকয়েক আগেই গাজায় প্যালেস্তেনীয় শরণার্থী শিবিরে অতর্কিতে হামলা চালায় ইজরায়েলি সেনা। বৃহস্পতিবার তারই পাল্টা দিল হামাস। এদিন ইজরায়েলের প্রধান প্রশাসনিক কেন্দ্র তেল আভিভে রকেট হামলা চালানোর অভিযোগ উঠেছে হামাসের বিরুদ্ধে। যদিও হামাস এক লিখিত বিবৃতিতে হামলার কথা স্বীকার করেছে।

সোমবার বিকেলেই প্যালেস্টাইনের শরণার্থী শিবিরে ইজরায়েলি বায়ুসেনার আক্রমণের জেরে প্রাণ হারিয়েছেন নারী এবং শিশু-সহ শতাধিক প্যালেস্তেনীয় নাগরিক। যার পাল্টা বৃহস্পতিবার ভোরে আল-শাতি শরণার্থী শিবিরে হামলা চালাল হামাস। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েলের রাজধানী শহরে একাধিক রকেট ছোড়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। তবে হামাসের শীর্ষ স্থানীয় নেতা তথা দলের অন্যতম প্রতিষ্ঠাতা মাহমুদ আল জহর রীতিমতো হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, শুধু ইজরায়েল অধিকৃত প্যালেস্টাইনের ভূখণ্ড নয়, বিশ্ব জুড়ে আধিপত্য কায়েম করতে চায় হামাস। তিনি আরও জানান, আপাতত ইজরায়েল তাদের একমাত্র নিশানা। কিন্তু ইজরায়েলই শুধু নয়, গোটা বিশ্বকে শাসন করার অঙ্গীকার নিয়েছে এই জঙ্গি গোষ্ঠী।

এদিকে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে বিমান পাঠানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অজয়’ (Operation Ajay)। বুধবার রাতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন। জয়শঙ্কর লিখেছেন, ইজরায়েল থেকে ফিরে আসতে ইচ্ছুক ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন অজয় শুরু করা হচ্ছে। বিশেষ চার্টার্ড উড়ান-সহ সব ব্যবস্থা রাখা হচ্ছে। বিদেশের মাটিতে আমাদের নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, শনিবার ভোর রাতে হামাসের হামলার পর থেকে অনেকেই কার্যত গৃহবন্দি হয়ে পড়েছেন। সেই তালিকায় রয়েছেন বেশ কিছু ভারতীয়ও (Indian)।

 

 

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...