Sunday, April 5, 2026

ভারত প্যালেস্তাইনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে: বিদেশ মন্ত্রক

Date:

Share post:

প্যালেস্তাইনের সার্বভৌম, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে সমর্থন করে ভারত। ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধের মাঝেই এবার ভারতের অবস্থান ব্যাখ্যা করলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। ইজরায়েলে হামাসের হামলাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে জঙ্গি হামলা আখ্যা দেওয়ার পর বিদেশমন্ত্রকের এই মন্তব্য স্বাভাবিকভাবেই কূটনৈতিক মহলে শোরগোল ফেলেছে।

এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “ইজরায়েল ও প্যালেস্তাইন নিয়ে ভারতের অবস্থান আগের জায়গাতেই রয়েছে। ভারত সর্বদা প্যালেস্তাইনকে সার্বভৌম, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আলোচনা পুনরায় শুরু করার জন্য বলে এসেছে ভারত। তারা যাতে স্বীকৃত সীমান্তের মধ্যে ইসরায়েলের সঙ্গে শান্তিতে বসবাস করে। ভারতের সেই অবস্থান এখনও একই রয়েছে। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর প্যালেস্তাইনে হামাসের তরফে ইসরায়েলে রকেট হামলা পর প্যালেস্তাইন ইস্যুতে ভারতের পক্ষ থেকে এটাই প্রথম বিবৃতি।

উল্লেখ্য, ইজরায়েল ও হামাসের মধ্যে চলতে থাকা যুদ্ধ নিয়ে এর আগে দু’বার মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’বারই ইজরায়েলে হামাসের রকেট হামলার নিন্দা করে এই ঘটনাকে জঙ্গি হামলা বলে আখ্যা দেন তিনি। এর পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি জানান, এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে রয়েছে ভারতবাসীরা। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের পর প্যালেস্তাইন ইস্যুতে বিদেশমন্ত্রকের এই মন্তব্য স্বাভাবিকভাবেই শোরগোল ফেলেছে। তবে এবিষয়ে কূটনৈতিক মহলের বক্তব্য, ভারত ইজরায়েল এবং প্যালেস্তাইন দুই রাষ্ট্রকেই সমর্থন করে। ইজরায়েল এবং প্যালেস্তাইনকে ভালো প্রতিবেশী হিসেবে দেখে। আর সেই পথেই ভারতের নীতি আলোচনার মাধ্যমে সীমান্ত ভাগ করে দুই দেশের সহাবস্থান।

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...