Wednesday, June 24, 2026

অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের পথে! ইঙ্গিত প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টার

Date:

Share post:

দেশের বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় মোদি সরকার(Modi Govt)। অন্য কেউ নয়, এবার এমনই ইঙ্গিত দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) আর্থিক উপদেষ্টা। আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল(Sanjib Sanyal) বলেন, আগামী দিনে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জীবিত থাকবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টামণ্ডলীর সদস্য সঞ্জীব সান্যাল একটি সাক্ষাৎকারে জানান, “আমার মনে হয়, চারটি বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থাকবে। এবং ভবিষ্যতে ভারতীয় ব্যাঙ্ককিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।” উল্লেখ্য, ক্ষমতায় আসার পর থেকেই ব্যাঙ্কগুলিকে বেসরকারিকরণের নীতি নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। বছর দুই আগে কেন্দ্রীয় বাজেটেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরপর সঞ্জীব সান্যালের এহেন মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। তাঁর মন্তব্যে স্পষ্ট যে, সরকার হয়তো আগামী দিনে আরও বেসরকারিকরণের পথে হাঁটতে পারে।

প্রসঙ্গত, এই মুহূর্তে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক রয়েছে ভারতে। সেগুলো হল ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানারা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর মধ্যে কোন চারটি ব্যাঙ্ক রাখা হয়, আর কোনওগুলির বেসরকারিকরণ হয়, সেটাই দেখার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...