Friday, March 20, 2026

মণিপুর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এমভি মুরলীধরনকে কলকাতায় বদলি!

Date:

Share post:

চলতি বছরের মাঝে মাঝে সময় থেকেই মণিপুরে (Manipur) গোষ্ঠী হিংসা শুরু হয়। একের পর এক উদ্বেগজনক ঘটনার ছবি প্রকাশ্যে আসতে থাকে। মুখে কুলুপ এঁটে বসেছিল কেন্দ্রের মোদি সরকার (Modi Government)। তৎকালীন সময়ে মণিপুর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিলেন এমভি মুরলীধরন (MV Murlidharan)। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘তফসিলি জনজাতি’ মর্যাদা দেওয়ার সুপারিশ করেছিলেন তিনি, যা ঘিরে পরবর্তীতে কুকি জনজাতিদের বিক্ষোভ থেকে হিংসার সূত্রপাত হয়েছিল। এবার সেই বিচারপতিকে কলকাতা হাইকোর্টে আনা হচ্ছে।


বিচারপতিদের নিয়োগ এবং বদলির দায়িত্বপ্রাপ্ত সুপ্রিম কোর্টের কলেজিয়ামের কাছে বিচারপতি মুরলীধরন মাদ্রাজ হাই কোর্টে বদলির আবেদন জানিয়েছিলেন। এবার তাঁকে পূর্ব ভারতেরই বৃহত্তম হাই কোর্টে বদলির সুপারিশ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়াম। গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (ATSUM)-এর কর্মসূচি ঘিরে অশান্তি শুরু হয়। এখনও পর্যন্ত প্রায় দু’শো জনের মৃত্যু হয়েছে। ঘরছাড়ার সংখ্যা প্রায় ৬০ হাজার। মহিলাদের সঙ্গে বর্বরোচিত আচরণ করা হয়েছে। লজ্জায় মুখ ঢেকেছে গোটা দেশ। এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তার মাঝেই ইম্ফল থেকে কলকাতায় আসছেন মুরলীধরন।

Related articles

এবার নির্বাচন অন্য ভাবে করব! থানায় ঢুকে ডিউটি অফিসারকে ধমক-চমক শুভেন্দুর

ফের থানায় ঢুকে কর্তব্যরত অফিসারকে ধমক-চমক বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর। শুক্রবার, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানায় (Mahishadal police station)...

ISL: দমকা হওয়ায় নৌকাডুবি, ঘরের মাঠে হার বাগানের

বিকেল থেকেই মেঘের সঙ্গে দমকা হাওয়া শহর জুড়ে। দমকা হওয়াতেই বেসামাল পাল তোলা নৌকা আইএসএলে(ISL) মুম্বই সিটি এফসি...

সোমে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: নাম বাদে আবেদন ১৯ প্রাক্তন বিচারপতির ট্রাইবুনালে

পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই প্রকাশ করতে হবে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ সত্ত্বেও দিনের পর দিন...

বাংলা পথ জানে, পথে চলে, পথ দেখায়: ১০ প্রতীজ্ঞা প্রকাশ করে বার্তা অভিষেকের

প্রকল্প উদ্ভাবন করে বাংলা। পরে সেই প্রকল্পই সারা দেশ এমনকি কেন্দ্রের সরকারও অনুসরণ করে, এমনটার একাধিক উদাহরণ রয়েছে।...