Friday, June 12, 2026

সুরক্ষাবিধিতে জোর! কলকাতার একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনে পুলিশ কমিশনার

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। আর তারপরই রাজ্যবাসী মেতে উঠবে বাঙালির শ্রেষ্ঠ উৎসবে। ইতিমধ্যে জোরকদমে মণ্ডপসজ্জার কাজ চলছে। আর বৃহস্পতিবারই ভার্চুয়ালি (Virtually) একাধিক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমন আবহে এবার কলকাতার (Kolkata) একাধিক পুজো মণ্ডপের খুঁটিনাটি খতিয়ে দেখতে বেরিয়ে পড়লেন পুলিশ কমিশনার (commissioner of Police) বিনীত গোয়েল (Vineet Goyal)। এদিন শহরের আটটি বড় পুজোর প্রস্তুতি খতিয়ে দেখবেন তিনি। বৃহস্পতিবার সকালে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজোমণ্ডপে যাবেন তিনি। খতিয়ে দেখবেন সেখানকার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি।

এদিন পুজোমণ্ডপ পরিদর্শনে বেরিয়ে পুলিশ কমিশনার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, সুরক্ষাবিধির সঙ্গে কোনওরকম আপোস নয়। মূলত সব নিয়ম মেনে মণ্ডপসজ্জার কাজ হচ্ছে কী না তা খতিয়ে দেখতেই তাঁর এদিনের সফর। পাশাপাশি পুজোর সময় যে কোনও পরিস্থিতির মোকাবিলায় কলকাতা পুলিশ সদা প্রস্তুত থাকবে বলে আশ্বাস দেন পুলিশ কমিশনার। বিনীত গোয়েল বলেন, ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে সমস্ত রকম প্রস্তুতির কাজ সেরে ফেলা হয়েছে। এছাড়া পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে যে কোনও সমস্যায় পড়লে কলকাতা পুলিশের (Kolkata Police) হেল্পলাইন নম্বরে ফোন করার আর্জি জানিয়েছেন তিনি।

বিনীত গোয়েল আরও জানান, কলকাতার পুজোর খ্যাতি এবং প্রচার বেড়েছে। দেশের মঞ্চ ছাড়িয়ে বিশ্বের মঞ্চে সম্মানিত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর সেকারণেই বিদেশ থেকে বহু মানুষ এ বার পুজো দেখতে শহরে আসছেন। তাই তাঁদের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার দিকে বাড়তি নজর থাকবে কলকাতা পুলিশের।

 

 

 

 

Related articles

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...