Thursday, June 25, 2026

পাকিস্তান ম‍্যাচের আগে আহমেদাবাদ পৌঁছালেন শুভমন গিল : সূত্র

Date:

Share post:

আহমেদাবাদ পৌঁছালেন শুভমন গিল। সূত্রের খবর, গিলকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। নিয়ে যাওয়া হয় আহমেদাবাদের টিম হোটেলে। আগামি শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তার আগে আহমেদাবাদ পৌঁছালেন গিল। বিশ্বকাপ শুরুর আগেই ডেঙ্গিতে আক্রান্ত হন গিল। খেলতে পারেননি অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ম‍্যাচ। যদিও পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন কিনা, তা নিয়ে কোন বিবৃতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

সম্পূর্ণ সুস্থতার জন্য সম্প্রতি চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল গিলকে। কমে গিয়েছিল প্লেটলেট। তবে গত মঙ্গলবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পান গিল। বিসিসিআইয়ের মেডিকেল স্টাফদের দ্বারা তাঁকে পর্যবেক্ষণ করা হচ্ছে তাকে। ১৪ অক্টোবর আহমেদাবাদে পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচে গিল খেলতে পারবেন কিনা বা তিনি সম্পূর্ণ সুস্থ হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যদিও এই নিয়ে কোন বিবৃতি দেয়নি বিসিসিআই।

এদিকে আফগানিস্তান ম‍্যাচের পরই পাকিস্তান ম‍্যাচ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আফগানদের বিরুদ্ধে জয়ের পর তিনি বলেন,” আফগানিস্তান ম্যাচে যেমন প্রস্তুতি নিয়েছিলাম, পাকিস্তান ম্যাচেও সেটাই নেব। আলাদা করে দেখার কিছু নেই। মাঠের বাইরের বিষয় নিয়ে ভাবতে রাজি নই আমরা। পিচ এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই অনুযায়ী প্রথম একাদশ ঠিক করব। বিশ্বকাপের বাকি ম্যাচের মতোই দেখব পাকিস্তান ম্যাচকে।” দুই দলই শুরটা ভালো করেছে। ভারত-পাক দুজনেই প্রথম দুটি ম‍্যাচ জিতে রয়েছে। তাই লড়াই যে সমানে সমানে হবে, সে বিষয়ে সন্দেহ নেই সমর্থকদের।

আরও পড়ুন:আফগানদের বিরুদ্ধে জয় পেয়েই পাকিস্তান ম‍্যাচ নিয়ে পরিকল্পনা শুরু রোহিতের

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...