Tuesday, April 14, 2026

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা চান, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

Date:

Share post:

দীর্ঘ বিরোধিতার পরে, অবশেষে আলাচনার রাস্তায় আসতে চাইছে রাজভবন। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা করতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। আদালতের নির্দেশ মেনেই তৎপরতার সঙ্গে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে এই আলোচনা চাওয়া হয়েছে বলে রাজভবনের তরফে জানানো হয়েছে।

সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশ মেনে বুধবারই এই বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে, আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর দফতর বা রাজভবন থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে, রাজ্যপালের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার, কালীঘাটে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “রাজ্যপাল যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন, আমি সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তিনি মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) চিঠি দিয়েছেন, সেটি সঠিক সিদ্ধান্ত। এটি ইতিবাচক সিদ্ধান্ত।“

একের পর এক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে নবান্নের সঙ্গে প্রবল সংঘাত হয় রাজভবনের৷ একাধিক বার তীব্র ভাষায় রাজ্যপালকে আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী-সহ শাসকদলের নানা নেতামন্ত্রীরা। এই সংঘাতের আবহে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

ট্রাইবুনালের কাজ শুরু কবে: ৩৫ লক্ষের ভবিষ্যৎ নিয়ে অবশেষে সিদ্ধান্ত

প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ভোটারদের নাম বাদ। তাতে মন না ভরলে লজিকাল ডিসক্রিপেন্সি। বিচারবিভাগীয় আধিকারিকদের বিচারের...

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...