Friday, April 3, 2026

টানা ৫৪ ঘণ্টা ম্যারাথন ত.ল্লাশি! রেশন বন্টন মামলায় আ.টক ‘ব্যবসায়ী’ বাকিবুর, নিয়ে যাওয়া হল সিজিও-তে

Date:

Share post:

টানা ৫৪ ঘণ্টা ধরে লাগাতার তল্লাশির পর রেশন বন্টন মামলায় এবার ব্যবসায়ী বাকিবুর রহমানকে (Bakibur Rahman) আটক করল ইডি (ED)। বুধবার থেকে বুধবার থেকে কৈখালির এক অভিজাত আবাসনে তল্লাশি চালাচ্ছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ৫৪ ঘণ্টা ধরে এক টানা তল্লাশির পর বাড়ি মালিক ব্যবসায়ী বাকিবুর রহমানকে আটক করল ইডি। এদিন তাঁকে আরও জিজ্ঞাসাবাদের (Interrogation) জন্য ইডি দফতর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO COmplex) নিয়ে যাওয়া হয়েছে।

এদিন বাকিবুরের কলকাতার বাড়ি থেকে বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। কৈখালির ওই আবাসনে বুধবার ভোরে হানা দেয় ইডি। তবে শুধু ফ্ল্যাটই নয়, চালকল, পানশালা, হোটেল সহ তাঁর একাধিক সম্পত্তিতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ওই আবাসনেই ব্যবসায়ী নিজের পরিবার নিয়ে থাকতেন বলে খবর। তবে এদিন সিজিও যাওয়ার পথে বাকিবুর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি কোনও দুর্নীতি করিনি। আমি একজন সাধারণ ব্যবসায়ী।

উল্লেখ্য, ২০২১ সালে কোভিডের সময়ে নদিয়া জেলার বেশ কিছু জায়গায় রেশনে নিম্নমানের চাল ও খারাপ সামগ্রী সরবরাহ করার অভিযোগ সামনে আসে। পরে ঘটনার তদন্তভার হাতে পায় ইডি। এরপরই বাকিবুরের অফিস, চালকল-সহ বিভিন্ন জায়গায় চলে ম্যারাথন তল্লাশি।

 

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...