Saturday, June 13, 2026

ক্যাম্পাসিংয়ের মাধ্যমে নিয়োগ নয়, বড় ঘোষণা ইনফোসিসের!

Date:

Share post:

কর্মী নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত ইনফোসিসের (Infosys)। বৃহস্পতিবার ইনফোসিস সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর সলিল পারেখ (Infosys CEO Salil Parekh) জানান যে এবার থেকে আর কলেজে গিয়ে নিয়োগ করবে না তাদের সংস্থা। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সলিল জানান, ইতিমধ্যেই সংস্থায় প্রচুর সংখ্যক ফ্রেশার রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বহু বাজারে পরিষেবার চাহিদা কমেছে। তাই এবছর আর ক্যাম্পাসিং করা হবে না।

প্রতি বছরই দেশের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে প্রচুর সংখ্যক তরুণ ইঞ্জিনিয়ারদের চাকরি দেয় ইনফোসিস (Infosys)। তবে এবার সব বন্ধ। এমনিতেই যত সময় যাচ্ছে ততই যেন চাকরির বাজারে আকাল বাড়ছে। সেই অবস্থায় ফ্রেশারদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণ দিয়ে কাজ চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে ইনফোসিস তাতে কাজের বাজারে আরও বড় কোপ পড়বে বলে মনে করা হচ্ছে। ক্যাম্পাসিং নিয়ে ইনফোসিস সিএফও নীলাঞ্জন রায় জানান, আপাতত এই বছরের জন্যই এরকম ভাবনা চিন্তা রাখা হচ্ছে। আগামী বছরে পরিস্থিতি মতো পদক্ষেপ করা হবে।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...