Friday, April 3, 2026

কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের শ্রদ্ধার্ঘ্য স্বর্ণমুদ্রা “মোহর একশো”

Date:

Share post:

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষের শুভ সূচনা হলো। শান্তিনিকেতনে শিল্পীর বাসভবন প্রাঙ্গনে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এর সূচনা হয়।উপস্থিত ছিলেন ট্রাস্টের পক্ষে বীথিকা মুখোপাধ্যায় ,রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রিয়ম মুখোপাধ্যায়, ঋতপা মুখোপাধ্যায়, সৈকত সিংহ রায়, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা প্রমুখ।

কিংবদন্তি শিল্পীর ডাক নাম ছিল মোহর। সেই নামকে সম্মান জানিয়ে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স প্রকাশ করল স্বর্ণমুদ্রা “মোহর একশো”। শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, সারা বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে কণিকা জন্মশতবর্ষ উদযাপন। সৈকত সিংহ রায় জানান, এই বাসভবনে গড়ে তোলা হবে কণিকা বন্দ্যোপাধ্যায় আর্কাইভ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মোহন সিং, প্রমিতা মল্লিক, স্বাগতালক্ষী দাশগুপ্ত, রেজওয়ানা চৌধুরী বন্যা, প্রবুদ্ধ রাহা, অলক রায় চৌধুরী প্রমুখ। স্মৃতিচারণ করেন চিত্রপরিচালক গৌতম ঘোষ, শিল্পীর আত্মজীবনীকার অলোকপ্রসাদ চট্টোপাধ্যায় ,পাঠ করেন সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ।অনুষ্ঠানটি সুন্দর ভাবে উপস্থাপন করেন চৈতালি দাশগুপ্ত।

 

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...