Tuesday, June 23, 2026

দেবীপক্ষেই বিধানসভা অধিবেশন! বড় সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার

Date:

Share post:

শনিবার মহালয়া (Mahalaya), শাস্ত্র মতে পিতৃ পক্ষের অবসান হবে সেদিন। ঠিক তার পরের দিন রবিবার থেকেই দেবীপক্ষ শুরু। শহরজুড়ে ইতিমধ্যেই পুজো পুজো আমেজ। গতকাল থেকে পুজোর উদ্বোধন শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই আবহে শুক্রবার হঠাৎ করেই জানা গেল যে দেবীপক্ষে বসতে চলেছে বিধানসভা অধিবেশন(Assembly session)। আগামী সোমবার অধিবেশন বসার আগে মহালয়ায় বৈঠকে বসবে বিধানসভার কার্যবিবরণী কমিটি। এই কারণে শনিবার বিধানসভার সচিবালয় খোলা রাখা হবে।

গত বাদল অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। সেই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে দু’টি বিলে সংশোধন জরুরি। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, মন্ত্রীদের বেতন বৃদ্ধি করতে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিস অ্যান্ড অ্যালায়েন্স অ্যাক্ট ১৯৫২’ ও বিধায়কদের বেতন বৃদ্ধি করতে ‘বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বার অ্যামিউজমেন্টস) অ্যাক্ট ১৯৩৭’ সংশোধন করা হবে। সেই কারণেই সোমবার বিধানসভা অধিবেশন বলে জানা যাচ্ছে। বিজেপির তরফে বলা হয়েছে যে কী কারণে এই অধিবেশন তা বিস্তারিত না জানলে তাঁরা যোগ দেবেন না।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...