Tuesday, February 24, 2026

পুজোর আগেই রাজ্যে শিক্ষক নিয়োগ, সিদ্ধান্ত মন্ত্রিসভার 

Date:

Share post:

বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দ শুরুর আগেই বড় সুখবর রাজ্য সরকারের (Government of West Bengal)। পুজোর আগেই শিক্ষা ক্ষেত্রে নিয়োগের কথা বললেন ব্রাত্য বসু (Bratya Basu)।এদিন মুখ্যমন্ত্রীর (CM)নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পর আংশিক সময়ের শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী (Education Minister)।

বৃহস্পতিবার বিকেলে রাজ্যের পুরমন্ত্রী কনস্টেবল নিয়োগের কথা জানিয়েছেন। এদিনের বৈঠকে শিক্ষাক্ষেত্রেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন। ব্রাত্য বসু (Bratya Basu)জানান, “আমাদের দফতর এ বার উর্দু অ্যাকাডেমি বিদ্যালয়ের জন্য আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করবে ৷ আমরা ঠিক কতজন শিক্ষক নিয়োগ করব, তা আগামিতে জানিয়ে দেব ৷” শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন যে উর্দু মাধ্যম বিদ্যালয়ে বিরাট সংখ্যায় শিক্ষক নিয়োগ হবে । উপ-আঞ্চলিক ভাষা প্রসারের জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৯৮টি রাজবংশী স্কুলে ৩৯৪ জন পার্শ্বশিক্ষক এবং ৩৮৫ জন শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে। প্রত্যেকটি আঞ্চলিক ভাষা, যেমন নেপালি, রাজবংশী, কামতাপুরি, সাঁওতালি ভাষার প্রচার এবং প্রসারের জন্য শিক্ষার অধিকার আইনে শিক্ষা দফতরে নতুন একটি শাখা তৈরি হচ্ছে বলেও জানান মন্ত্রী ।

spot_img

Related articles

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...

জমজমাট ‘দ্য ওয়েডিং অফ বিরোশ’, নারকেলের জল দিয়ে বিজয়-রশ্মিকার বিয়ের ওয়েলকাম ড্রিঙ্ক!

হাতে আর মাত্র দু-দিন, তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা (Vijay Deverokonda-Rashmika Mandhana Wedding)।...

ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে খুন! ড্রামে মিলল দেহাংশ

বারবার ডাক্তারি পরীক্ষা দিতে বলায় বাবাকে গুলি করে মারল ছেলে। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। তবে...