Saturday, June 13, 2026

শ্রম দফতরের ত্রিপাক্ষীয় বৈঠকে বোনাস নিয়ে বড় সিদ্ধান্ত ঘোষণা!

Date:

Share post:

বৃহস্পতিবার শ্রম বিভাগের কনফারেন্স হলে (Conference Hall of Labour Department in ) পশ্চিমবঙ্গের স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস এবং রোলিং মিল ইন্ডাস্ট্রিজের জন্য শিল্পভিত্তিক বোনাস নিষ্পত্তি সংক্রান্ত বৈঠকের আয়োজন করা হয়। শ্রমমন্ত্রীর (Minister in Charge, Labour Department) উপস্থিতিতে এই ত্রিপাক্ষীয় বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। তিনটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন INTTUC, CITU এবং INTUC তাদের জেলা প্রতিনিধিদের সাথে সভায় অংশ নেন। বৈঠক সদর্থক হয়েছে বলে জানান INTTUC এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandopadhyay)।

এই বোনাস নিষ্পত্তি থেকে বাংলার প্রায় ১৫০টি স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস, রোলিং মিল শিল্পের সঙ্গে যুক্ত প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার শ্রমিক সরাসরি উপকৃত হবেন। এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে,২০২২-২৩ FY-এর জন্য ২০২৩-এর বোনাস আগের বছরে দেওয়া বোনাসের থেকে ০.৫% হারে করা হবে। বোনাসের টাকা আগামী ১৮ অক্টোবরের মধ্যে দিয়ে দেওয়া হবে।অতিরিক্ত শ্রম কমিশনার তীর্থঙ্কর সেনগুপ্ত সফলভাবে এই ত্রিপাক্ষিক বৈঠক পরিচালনা করেন। জয়েন্ট লেবার কমিশনার, আসানসোল জোন, দুর্গাপুর ও বাঁকুড়ার ডেপুটি শ্রম কমিশনার এবং দুর্গাপুর ও কলকাতার সহকারী শ্রম কমিশনাররা ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেন।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...